১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

নগ্ন ফটোশ্যুট করা নিয়ে তুলকালাম, মুম্বাই পুলিশ FIR দায়ের করল রণবীর সিংয়ের বিরুদ্ধে

ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩, ৫০৯ ধারায় এফআইআর দায়ের হয়েছে
Ranveer Singh nude photoshoot Bengali News
instagram.com/ranveersingh
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ জুলাই ২০২২
শেষ আপডেট: ২৬ জুলাই ২০২২ ১৬:৪২

পেপার ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশ্যুট করতে গিয়ে বিপাকে রণবীর সিং। গতকাল মুম্বাই পুলিশের কাছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাঁর ওই নগ্ন ছবি মহিলাদের অনুভূতিকে আঘাত করেছে এই মর্মে অভিযোগ জানানো হয়। আজ সেই অভিযোগের ভিত্তিতে রণবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

এমনিতেই ন্যুড ফটোশ্যুটের ছবি প্রকাশ্যে আসতেই বিচ্ছিরি ট্রোলের শিকার হতে হয়েছিল 'গাল্লিবয়'কে। সেসবকে যদিও 'ডোন্ট কেয়ার' বলে এগিয়ে যাচ্ছিলেন অভিনেতা। যুক্তি দেখিয়েছিলেন, "নগ্নতা আহামরি কিছু নয়।" সব‌ই ঠিক ছিল, পাশে পেয়েছিলেন স্ত্রী দীপিকা পাডুকোনকেও। কিন্তু বাঁধ সাধল পূর্ব মুম্বইয়ের শহরতলীর এক স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থার সঙ্গে যুক্ত ললিত শ্যাম নামক এক ব্যক্তি 'পুরুষের এমন নগ্ন শরীর দেখে লজ্জায় পড়েছেন মহিলারা, আঘাতপ্রাপ্ত হয়েছে নারীদের ভাবাবেগ' এই মর্মে মুম্বইয়ের চেম্বুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সোমবার রাতে।

মুম্বাই পুলিশ‌ও ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩, ৫০৯ ধারায় এফআইআর দায়ের করেছেন। পাশাপাশি তথ্য প্রযুক্তি আইনের আওতায় ৬৭এ ধারাও জুড়ে দেওয়া হয়েছে। যার জেরে সমস্যার সম্মুখীন হতে পারে ওই ফ্যাশন ম্যাগাজিনও। প্রসঙ্গত, বলিউডে প্রথম ন্যুড ফটোশ্যুট করে রেভোলিউশন এনেছিলেন মডেল মিলিন্দ সোমন্দ। এরপর কালক্রমে বহু অভিনেতাই অর্ধনগ্ন বা পুরো নগ্ন ফটোশ্যুট করেছেন, তবে তাঁরা এত চর্চায় আসেনি। কিন্তু অনাবৃত রনবীর‌ই হঠাৎ করে সমস্যায় পড়ে গেলেন মাঝখান থেকে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster