৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

"এটা প্রোডাকশন হাউস নয়" দেরিতে আসায় অনন্যা পাণ্ডেকে তীব্র ভর্ৎসনা সমীর ওয়াংখেড়ের

অভিনেত্রীর মোবাইল ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত, ফের সোমবার তলব
Ananya Panday Bengali News
অনন্যা পাণ্ডে https://twitter.com/ananyapandayy
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২১ ১০:৪৬

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) শুক্রবার অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে (Ananya Panday) তীব্র ভর্ৎসনার স্বরে জানালেন, "এটা প্রোডাকশন হাউস নয়, এটা কেন্দ্রীয় সংস্থার অফিস।"

ঠিক কী কারণে অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে এমন ভর্ৎসনা করা হয়? সূত্র মারফত খবর, অভিনেত্রীকে এনসিবির অফিসে সকাল ১১ টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছিল, কিন্তু তিনি প্রায় ঘন্টা তিনেক পর এনসিবির অফিসে পৌঁছান। সূত্রে খবর, এই ঘটনায় তীব্র ভর্ৎসনা করেছেন এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। তিনি অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে এত দেরিতে আসায় সাফ জানিয়েছেন, এটা কোন প্রোডাকশন হাউস নয়, এটা কেন্দ্রীয় সংস্থার অফিস। একবার নয়, বেশ কয়েক বার নাকি একথা বলতে শোনা গেছে সমীর ওয়াংখেড়ের মুখে।

উল্লেখ্য, বৃহস্পতিবারের পর ফের গতকাল সকাল ১১ টা নাগাদ অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে এনসিবির অফিসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। মুম্বই প্রমোদতরীর মাদক মামলায় জড়িত শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে মাদক সরবরাহ করেছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে, অভিযোগ এমনটাই। তবে মাদক নিয়ে কথা হলেও এনসিবির হাতে অনন্যা পাণ্ডের মাদক সরবরাহের এখনও পর্যন্ত কোন প্রমাণ পাওয়া যায়নি। তবে আরিয়ান খানের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটে বেশ কয়েকবার অনন্যা পাণ্ডের সঙ্গে মাদক নিয়ে কথা হয়েছে। যদিও গতকাল তিনি জানিয়েছেন, গাঁজা যে মাদকের পর্যায়ে পড়ে তিনি জানতেনই না।

এদিকে শুক্রবার জিজ্ঞাসাবাদের পরও রেহাই মেলেনি অনন্যা পাণ্ডের বলে সূত্র মারফত খবর। ফের সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তাঁর মোবাইল, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি মাদক মামলায় অভিযুক্ত আরিয়ান খানকে মাদক সরবরাহ করেছিলেন কী না, তার উপযুক্ত তথ্যাদি এনসিবির হাতে এখনও এসে পৌঁছায়নি বলে সূত্র মারফত খবর। তবে আরিয়ান খানের সঙ্গে অভিনেত্রী অনন্যা পাণ্ডের মাদক নিয়ে বেশ কয়েকবার কথা হয়েছে, যদিও অভিনেত্রীর দাবি তা নিছকই 'মজার ছলে'!

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster