১৭ নভেম্বর, ২০২৬
বিনোদন

নেই কাজ, আয়কর দিতে পারছেন না কঙ্গনা!

অভিনেত্রীর আসন্ন ছবি জয়ললিতার বায়োপিক
kangana ranaut holding lamp Bengali News
instagram @kanganaranaut
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ জুন ২০২১
শেষ আপডেট: ৯ জুন ২০২১ ১৯:৩১

কোনও কাজ নেই হাতে। সেই কারণেই সময়মতো কর জমা দিতে পারেননি। ব্যক্তিগত সমস্যার কথা  ইনস্টাগ্রাম স্টোরিতে জানালেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। শেয়ার করলেন নিজের দুঃখের কাহিনী।

ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা জানিয়েছেন, 'দেশের সবচেয়ে বেশি ইনকাম ট্যাক্স দেওয়া মানুষদের মধ্যে আমি অন্যতম। বলিউডের অভিনেত্রীদের মধ্যে আমিই সব থেকে বেশি আয়কর দিয়েছি। আয়ের ৪৫ শতাংশই কর হিসেবে দিয়েছি। কিন্তু এই প্রথম সময় মতো পুরো আয়কর দিয়ে উঠতে পারলাম না। অর্ধেকটা দিতে পেরেছি, কারণ হাতে কাজ নেই। তাই বাকি টাকা সময় মতো দিয়ে উঠতে পারিনি।'

kangana ranaut thalaivi movie trailer Bengali News
@twitter

জীবনে প্রথমবার এমন অভিজ্ঞতা হল বলেই জানিয়েছেন কঙ্গনা। আয়কর রুল অনুযায়ী এক অর্থবর্ষে ইনকাম ট্যাক্স বাকি থাকলে সংশ্লিষ্ট আয়কর দাতার ওপর জরিমানা আরোপ হয়। তবে সেই টাকা দিতে আপত্তি নেই কঙ্গনার। পোস্টে এমন দাবিও করেছেন তিনি। 

kangana ranaut saree portrait 1 Bengali News
facebook.com/KanganaRanaut

ইনস্টাগ্রাম পোস্টের শেষে তিনি জুড়েছেন, ‘ব্যক্তিগত ভাবে আমাদের সবার সময় খারাপ যাচ্ছে। কিন্তু ঐক্যবদ্ধ ভাবে আমরা সেই খারাপ সময়কে প্রতিরোধ করতে পারব।‘

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster