২৪ নভেম্বর, ২০২৬
বিনোদন

প্রতিরোধক সংস্থার হয়ে প্রচার করতে গিয়ে, বিপাকে নিধি আগারওয়াল

'আগে ব্যবহার করুন, তারপর বিশ্বাস করুন', নেটিজেনদের তোপের মুখে বলিউড অভিনেত্রী
Nidhi Agerwal 2 Bengali News
instagram.com/nidhhiagerwal
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২২ ২০:৪৯

তাঁকে প্রথম দেখা গেছিল ২০১৭ সালে, টাইগার শ্রফের (Tiger Shroff) বিপরীতে, 'মুন্না মাইকেল' (Munna Michael) ছবিতে। তারপর তেলেগু এবং বলিউড মিলিয়ে বেশ এক পোক্ত জমি তৈরি করে নেন বছর আঠাশের নিধি আগারওয়াল (Nidhhi Agerwal)।

কিন্তু সম্প্রতি তাঁকে নিয়ে তর্জার তালিকা উত্তরোত্তর দীর্ঘায়িত হয়ে চলেছে। তাঁর জীবনের স্বাভাবিক ছন্দে তাল কেটেছে, একটি যৌণ প্রতিরোধক সংস্থার হয়ে, প্রচার করার জন্য। 'ডিউরেক্স' (Durex) কনডমের হয়ে প্রচার করেছিলেন নিধি। আর তাতেই ঘটলো বিপত্তি। আমাদের দেশে এখনও এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়, যাঁদের কাছে যৌনতা, ঋতুচক্র প্রভৃতি স্বাভাবিক তথা প্রাকৃতিক প্রক্রিয়াগুলি এখনও 'ট্যাবু'র তকমা ছিন্ন করে স্বাধীন হতে পারেনি। আর সেখানে কনডমের প্রসঙ্গ তোলাও তো 'পাপ'।

সেই কনডমের প্রচার করেই 'দুঃসাহসিক' নিধি পড়লেন জনগণের কড়া রোষের মুখে। এই যুগে দাঁড়িয়েও, অল্পবয়সীরাও তাঁকে সামাজিক মাধ্যমে আক্রমণ করতে ছাড়লেন না। কেউ কেউ বললেন, 'আপনি নিজে ব্যবহার করেন যে প্রচার করতে নেমেছেন?' কেউ বা 'ঘড়ি' ডিটারজেন্ট পাউডারের বিখ্যাত ট্যাগলাইন প্রয়োগ করে মন্তব্য করেছেন, 'আগে ব্যবহার করুন, তারপর বিশ্বাস করুন।' আবার কোনো অনুগামী 'ব্যথিত' হৃদয়ে নিধিকে প্রশ্ন করতেও ছাড়েননি, যে নিধি তাঁর পছন্দের, তিনি কেন এমন 'নিষিদ্ধ' জিনিসের প্রচারে নিজের সময় নষ্ট করেছেন!

নিধি হয়তো নিজেও ভাবেননি, কনডমের মত এক সচেতনতামূলক, উপকারী পণ্যের প্রচারে নেমে, তাঁকে এমন বিপত্তিতে পড়তে হবে। রীতিমত কদর্য ভাষায় অপমানিত হতে হচ্ছে তাঁকে। প্রশ্ন উঠছে তাঁর ব্যাক্তিগত জীবন নিয়ে। আসলে আমরা রুপোলি পর্দার মানুষদের এমন এক সিংহাসনে বসাই, যে সিংহাসন আমরা নিজেদের মতই নির্মাণ করি। ভাবি, পর্দার মতই হয়তো তাঁদের জীবন ঝকঝকে তকতকে, বাধা বিপত্তি বা সংগ্রামহীন, এমনকি তাঁদের যে ব্যক্তিগত জীবনও থাকতে পারে না, এমন অনৈতিক মাপকাঠিও আমরা তাঁদের জন্য নির্মাণ করে ফেলি। স্বভাবতই তাঁরা আমাদের সংকুচিত ভাবনার গণ্ডিতে আবদ্ধ থাকবেননা। তাঁরাও নিজেদের মত, নিজেদের ব্যক্তি জীবন প্রতিষ্ঠা করবেন, আর তখনই 'ইগো হার্ট' হয়, আমাদের মত ছাপোষা, আধুনিক জগৎ থেকে মনস্তাত্বিক ভাবে অনেক দূরে থাকা মানুষগুলোর।

তাই তখন আমরা, আমাদের মনোমত নির্মীত ভগবানের আসনে যাঁকে স্থান দিয়েছিলাম, তাঁকে সটাং কাদায় ফেলতেও দ্বিধা বোধ করিনা।

নিধি আপাতত এই বিষয়ে মুখ খোলেলনি। কিছুদিন আগে একটি অ্যালকোহলের বিজ্ঞাপনে জনপ্রিয় তেলেগু অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকেও (Samantha Ruth Prabhu) দেখা যায়, এবং তিনিও একই ভাবে জনরোষের সম্মুখীন হন। নিধি আপাতত ব্যস্ত তাঁর আসন্ন ছবি,' হরি হর ভীরা মাল্লু' নিয়ে। ছবিটিতে তিনি পবন কল্যাণের (Pwan Kalyan) বিপরীতে অভিনয় করেছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ নভেম্বর

প্রথমে সুদেষ্ণা এবং পরবর্তীতে আনন্দ মহারাজের কীর্তিতে জেরবার ঋষি-উজি

Jowar Bhata update
১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena