১২ নভেম্বর, ২০২৬
বিনোদন

জন্মদিনে অনুগামীদের জন্য বিশেষ 'উপহার' তুলসী কুমারের, মুক্তি পেল নতুন গান

জান খানের সঙ্গে জুটি বেঁধে, দর্শকদের একটি মিষ্টি প্রেমের গান উপহার দিলেন তুলসী কুমার
Tulsi zaan Bengali News
instagram.com/tulsikumar15
srijeeta-banerjee
সৃজিতা ব্যানার্জী
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৩ ২১:৩৭

'এয়ারলিফ্ট' (Airlift) ছবির "সোচ না সাকে" (Soch Na Sake) হোক, কিংবা 'ইয়ারিয়া' (Yariaan) ছবির "বারিশ" (Baarish), তাঁর কণ্ঠে নতুন করে প্রেমের শিহরণ জাগেনি এমন তরুণ তরুণীর সংখ্যা হয়ত নগন্য। 'আশিকি ২' (Aashiqui 2) এ যাঁর কণ্ঠে "হম মার জায়েঙ্গে" (Hum Mar Jayenge) তে আবেগপ্রবণ হয়ে উঠেছিল সদ্য বয়ঃসন্ধির ঘরে প্রবেশ করা নতুন প্রজন্ম, ১৫ মার্চ সেই কণ্ঠের অধিকারী গায়িকা তুলসী কুমারের (Tulsi Kumar) জন্মদিন। ৩৭ বছরে পা রাখলেন গায়িকা। বিশেষ দিনে উপহার পেতে আমাদের সকলেরই ভালো লাগে। কিন্তু তুলসী, অনুগামীদের তাঁর এই বিশেষ দিনে উপহার প্রদান করলেন।

বেশ স্বল্প সময়েই তুলসী কুমার বলিউডের সঙ্গীত জগতের একজন ভিত হয়ে উঠেছেন। অনুগামীর সংখ্যা লক্ষাধিক। স্বাভাবিকভাবেই প্রিয় গায়িকার জন্মদিন নিয়ে তাঁর অনুগামীদের উচ্ছ্বাসের অন্ত নেই। অনুগামীদের মন ভালো করার জন্য, গায়িকা তাঁর বিশেষ দিনে রেখেছেন একটি চমক। নিজের নাম এবং পদবীর প্রথম অক্ষর নিয়ে বানিয়েছেন একটি সিরিজ। নাম দিয়েছেন 'ট্রুলি কানেক্টেড' (Truly Konnected)। সেই সিরিজেরই প্রথম গান "তু মেরা" মুক্তি পেল গায়িকার জন্মদিনে।

জান খানের (Zaan Khan) সঙ্গে জুটি বেঁধে একটি মিষ্টি প্রেমের গানে কণ্ঠ দিয়েছেন তুলসী। যেখানে মুখ্য কেন্দ্রে রয়েছেন স্বয়ং তাঁরা। প্রথম পরিচয় থেকে প্রেম, এবং দূরত্ব এলেও একে অপরের জন্য অপেক্ষা করা হয়ে উঠেছে "তু মেরা"র উপজীব্য। গুলশান কুমার (Gulshan Kumar) এবং টি সিরিজ (T-Series) নিবেদিত এই গানটির কথা লিখেছেন খোদ তুলসী। সঙ্গী হয়েছেন মুকেশ আগরওয়াল (Mukesh Agarwal)। সুমিত বড়ুয়ার (Sumit Baruah) পরিচালনায় এবং প্রসূন শ্রীবাস্তবের (Prasoon Shrivastava) সুরে, ইতিমধ্যে প্রায় এক মিলিয়নের বেশি মানুষ শুনে ফেলেছেন গানটি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster