৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

সত্যিই কি বিয়ে ভাঙবে সৃজন এবং পর্ণার? মাথায় হাত অনুগামীদের

চলতি সপ্তাহের টিআরপিতে দ্বিতীয় স্থানে রয়েছে 'নিম ফুলের মধু'
Parna neem phuler Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৩
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩ ৯:৫৯

সপ্তাহ কয়েক আগে প্রথম স্থানে জায়গা করে নিয়েছিল জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক (Bengali Serial) 'নিম ফুলের মধু' (Neem Phooler Madhu)। এই সপ্তাহে দ্বিতীয় স্থান অধিকার করলেও, এই ধারাবাহিকের আসন্ন পর্ব ইতিমধ্যে শোরগোল ফেলেছে অনুগামীদের মাঝে। কারণ, বিয়ে ভাঙতে বসেছে ধারাবাহিকের মুখ্য চরিত্র, সৃজন এবং পর্ণার। প্রোমো প্রকাশ্যে আসতেই রীতিমত উৎকণ্ঠায় রয়েছেন ভক্তকুল।

যাঁরা এই ধারাবাহিকের নিয়মিত দর্শক, তাঁরা জানেন সৃজনের মা সৃজন এবং পর্ণার সম্পর্কের অন্যতম প্রতিবন্ধকতা ছিলেন। বিভিন্ন উপায়ে চেয়েছেন তাঁর 'বাবু' ওরফে সৃজনকে তাঁর বিবাহিতা স্ত্রী, পর্ণার থেকে দূরে রাখতে। সৃজন এবং পর্ণার মধ্যে দূরত্ব সৃষ্টি করতে চেয়েছেন নানা কৌশলে। এমনকী তাঁদের মাঝে তৃতীয় ব্যক্তি হিসেবে এনেছেন ইশাকে। এবার তাঁদের ষড়যন্ত্র মত, ইশার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সৃজন।

অপরদিকে একই ছাদনাতলায় অন্য প্রান্তে এক অন্য পুরুষের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন পর্ণা। সত্যিই কি তবে বিয়ে ভাঙবে তাঁদের? সৃজন কি এখনও 'মায়ের বাবু' হয়ে চুপ থেকে সকল অন্যায় মেনে নেবেন? সেই চিন্তায় রয়েছেন অনুগামীরা। প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই অনেকে বলছেন, বরাবরের মত এবারেও সৃজন পর্ণার ভালোবাসাই জিতবে। কেউ বা সৃজনকে 'কাপুরুষ' বলেও আখ্যা দিয়েছেন। তবে এখন সময়ের অপেক্ষা। চলতি সপ্তাহেই দেখা যাবে, কোন দিকে মোড় নেয় গল্প।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster