১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

অর্জুন রামপালকে সমন এনসিবি-র, যদিও বাড়িতে মেলেনি মাদক

গ্রেপ্তার ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রী ও অর্জুন-সঙ্গীনির ভাই
arjun rampal firoz nadiadwala Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২০
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২০ ১৭:৩৬

মাদককান্ডের সঙ্গে যোগসূত্রের অভিযোগে আগেই গ্রেপ্তার করা হয়েছিল অর্জুন রামপালের সঙ্গীনি গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস- এর ভাই অ্যাগিসিলাওসকে। এবার আরও এক ধাপ এগিয়ে অর্জুনের মুম্বাইয়ের বাড়িতে হানা দিল এনসিবি। যদিও তাঁর বাড়ি থেকে কোন মাদক দ্রব্য পাওয়া যায়নি, তবু আগামী ১১ নভেম্বর অর্থাৎ বুধবার এনসিবি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।

সূত্রের খবর, অ্যাগিসিলাওস- এর কাছ থেকে চরস, অ্যালপারাজোলাম নামে একধরনের নিষিদ্ধ ওষুধ সহ বেশ কয়েক রকমের মাদক বাজেয়াপ্ত হয়। তারপরেই তাঁকে গ্রেপ্তার করা হয়। সেই সূত্র ধরেই অর্জুন রামপালের বাড়িতে হানা দেয় এনসিবি এবং আপাতত তাঁর গাড়ি চালককে রাখা হয়েছে পুলিশি হেফাজতে, বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর ইলেকট্রনিক গ্যাজেট।

বিজ্ঞাপন

এদিকে রবিবার মাদক কান্ডে গ্রেপ্তার হয়েছেন 'ফির হেরা ফেরি', 'ওয়েলকাম'-এর মত সিনেমার প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রী শাবানা সইদ। সেই সূত্রে আজ এনসিবি দপ্তরে হাজিরা দেন খোদ ফিরোজ নাদিয়াদওয়ালা।

সব মিলিয়ে বলিউডের একের পর এক হেভিওয়েটের নাম জড়িয়ে যাচ্ছে মাদককান্ডে। যে দ্রুততায় এনসিবি কাজ করছে তা থেকে স্পষ্ট যে, মাদককান্ডে যোগসূত্র থাকলে তাঁরা রেয়াত করছেন না কাউকেই। ফিল্মি দুনিয়ার আর কারা এনসিবি-র তালিকায় আসেন, এখন সেটাই দেখার।

বিজ্ঞাপন

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster