৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

অনন্যা ও আরিয়ানের চ্যাটে মাদক সংগ্রহের কথা, দাবি এনসিবির

মুম্বই মাদক মামলার জের, শুটিং পিছোলেন অভিনেত্রী
Ananya Panday Bengali News
অনন্যা পাণ্ডে https://twitter.com/ananyapandayy
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২১ ১২:০৩

মাদক মামলায় জেলবন্দি শাহরুখ খানের (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খান (Aryan Khan)। বারবার জামিনের আবেদন খারিজ হওয়ার এখনও বেশ কয়েক দিন মুম্বইয়ের আর্থার জেলে থাকতেই হবে শাহরুখ পুত্রকে। গতকালই তিনি জেলে গিয়ে ছেলের সঙ্গে দেখা করে এসেছেন। এরমধ্যেই মুম্বইয়ের প্রমোদতরীর মাদক মামলায় নাম জড়াল অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা অভিনেত্রী অনন্যা পাণ্ডের (Ananya Panday) নামও। বৃহস্পতিবার প্রথম তাঁকে ডাকা হয়। ঘন্টা তিনেক জিজ্ঞাসাবাদ করেন এনসিবির কর্তারা। ফের শুক্রবার তাঁকে এনসিবির দফতরে ডাকা হয়েছে বলে সূত্রের খবর।

ঠিক কী কারণে অভিনেত্রী অনন্যা পাণ্ডে এই মাদক মামলার সঙ্গে জড়িত? সূত্র মারফত খবর, আরিয়ান খানের একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরে অনন্যা পাণ্ডেকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। শাহরুখ পুত্র আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাটে 'অ্যানি' নামে এক অজ্ঞাত পরিচয়ের সঙ্গে বার্তালাপের কথা রয়েছে। যেখানে আরিয়ান খান সেই জনৈক ব্যক্তিকে মাদক গাঞ্জা ব্যবস্থা করে দেওয়ার কথা বলেছেন। এরপর অভিনেত্রী অনন্যা পাণ্ডে তাতে নাকি রাজি হয়েছেন। যদিও বিষয়টি নিছকই মজার ছিল বলেছেন তিনি। তবে এনসিবি কর্তাদের অভিযোগ আরিয়ান খানের সঙ্গে অনন্যা পাণ্ডের প্রায় প্রতিদিনই মাদক নিয়েই কথা হত।যদিও গোটা বিষয়টি এনসিবির কর্তারা খতিয়ে দেখছেন। কথা হলেও আরিয়ান খানের জন্য মাদক ব্যবস্থা করে দেওয়ার কোন প্রমাণ পাওয়া যায়নি। তবে কোথা থেকে কীভাবে মাদক আসত তা নিয়েও জোর তল্লাশি চলছে।

উল্লেখ্য, এরমধ্যেই অভিনেত্রী অনন্যা পাণ্ডে দিন কয়েকের জন্যই তাঁর সমস্ত শুটিং সিডিউল বদলে ফেলেছেন। এই মুহূর্তে অনন্যার তিন-চারটি ছবি করার কথা ছিল। এনসিবির অফিসে প্রথম জেরার পর তিনি নাকি সমস্ত শুটিং পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। গতকালই বাবা চাঙ্কি পাণ্ডের সঙ্গে তিনি এনসিবির অফিসে হাজিরা দিয়েছিলেন, ফের আজ এনসিবির কর্তাদের মুখোমুখি হতে হয়েছে বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster