১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

জগন্নাথদেবের পুজোয় ব্যস্ত সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী, দেখুন ছবি

অনুগামীদেরও রথের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী
Mimi Chakraborty 3 Bengali News
অভিনেত্রী মিমি চক্রবর্তী Facebook
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১২ জুলাই ২০২১
শেষ আপডেট: ১২ জুলাই ২০২১ ১৬:১৭

করোনা আবহে এবছরও জনসমাগমে হচ্ছে না রথযাত্রা। লক্ষ লক্ষ মানুষ এবার আর টানতে পারলেন না রশি। কাজেই এবার মাসির বাড়ি যাবেন না জগন্নাথদেব। তার বদলে, নারায়ণ শিলাকে নিয়ে প্রথমে পদব্রজে রথের চারপাশে ঘোরানো হবে। তবে র‌থযাত্রা মিস করবেন না কেউই। সংবাদমাধ্যম ছাড়াও এ বছর বিশেষ উদ্যোগ নিয়ে বহু চ্যানেল র‌থযাত্রা উপলক্ষে এবছর বিশেষ নিবেদন টেলিকাস্ট করছে। অন্যদিকে বহু তারকাই মেতে উঠেছেন জগন্নাথদেবের পুজোয়।

ইতিমধ্যেই নিজের বাড়ির পুজো আর্চার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কিছু ভিডিও পোস্ট করেছেন মিমি। যেখানে দেখা যাচ্ছে তাঁর বাড়িতে চলছে নিয়ম মেনে পুজো।

এর পাশাপাশি মিমি যজ্ঞের ছবি পোস্ট করে, নিজেদের অনুগামীদেরও শুভেচ্ছা জানিয়েছেন রথে। ছবিটি অস্পষ্ট হলেও বোঝা যাচ্ছে, মিমি একটি হলদে চুড়িদারেই পুজো সারছেন আজ। মাথায় ওড়না দিয়েই ঘোমটা দিয়ে প্রথা মেনে চুল ঢেকেছেন অভিনেত্রী।

Mimi Rath Bengali News
রথের যজ্ঞের ছবি পোস্ট মিমির instagram.com/mimichakraborty

অন্যদিকে গতকালই মিমির একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়, যেখানে দেখা গিয়েছিল মিমি আম খাচ্ছেন। সাংসদ অভিনেত্রী ক্যামেরার সামনে আম খেলে, স্বাভাবিকভাবেই তা নিয়ে চর্চা তো হবেই। তবে আম যে মিমির কত পছন্দের তা একটি ভিডিওর দ্বারাই বোঝা সম্ভব।

প্রসঙ্গত, শীঘ্রই মিমিকে প্রথমবার জিৎ-এর সঙ্গে জুটিতে দেখা যাবে। তাঁদের আসন্ন ছবি নাম ‘বাজি’। সব ঠিক থাকলে চলতি বছরের পুজোতেই মুক্তি পাবে এই ছবি। এছাড়াও অরিন্দম শীলের ছবি ‘খেলা যখন’এ দেখা যাবে অভিনেত্রীকে। তাঁর বিপরীতে রয়েছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী। 

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster