১৬ নভেম্বর, ২০২৬
বিনোদন

'বেলাশুরু'র টিকিট পেতে মরিয়া 'পিউ', দোসর 'পলাশ'

'টিকিট এজেন্ট'কে কাকুতি মিনতি, শেষ পর্যন্ত 'বেলাশুরু'র টিকিট কি পেলেন এই 'যুগল'?

অন্যান্য শিবপ্রসাদ-নন্দিতা রায়ের জুটির সিনেমা-প্রেমী মানুষের মত, এই 'দম্পতি'ও তাঁদের ছবির প্রতি অনুরক্ত। তাই তো উত্তর কলকাতার একটি প্রেক্ষাগৃহে 'বেলাশুরু'র (Belashuru) দুটি টিকিট পাওয়ার জন্য 'টিকিট এজেন্ট' এর কাছে জোড় হাত করলেন এই যুগল। তাঁরা তাঁদের পরিচয় দিলেন, 'পিউ' ও 'পলাশ'।

সম্প্রতি কলকাতার নবীনা প্রেক্ষাগৃহে দর্শকমহল সাক্ষী হয়েছেন এই দৃশ্যের। যুগলের মধ্যে 'পিউ' নামের মেয়েটিই উদ্যত হয়েছেন 'যেন তেন প্রকারেণ' ভাবে টিকিট পাওয়ার জন্য। এমনকি প্রেক্ষাগৃহের মাটিতে, বা কোনো কোনায় বসতেও তাঁর আপত্তি নেই। তাঁকে প্রতিনিয়ত সম্মতি দিচ্ছেন তাঁর 'বর' পলাশ। কি ভাবছেন? নামগুলি ভীষণ চেনা? কোথায় যেন শুনেছেন? হয় সদ্য, নাহয় সাতটি বছর আগে! ঠিক পথেই যাচ্ছেন! এই যুগল হলেন, আমাদের সকলের পরিচিত দুই মুখ, মনামী ঘোষ (Monami Ghosh), এবং অনিন্দ্য চ্যাটার্জী (Anindya Chatterjee)। যাঁরা 'বেলাশেষে' (Belaseshe) এবং 'বেলাশুরু'তে (Belashuru) দম্পতির ভূমিকায়। তাঁদের চরিত্রই হলো 'পিউ' এবং 'পলাশ'।

ছবির মুখ্য চরিত্রে থাকা কিংবদন্তী জুটি, স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta) এবং সৌমিত্র চ্যাটার্জীর (Soumitra Chatterjee) কনিষ্ঠ কন্যা হিসেবে অভিনয় করেছেন মনামী। 'বেলাশুরু' ছবিতে দর্শকদের প্রতিক্রিয়া দেখতে অনিন্দ্যর সঙ্গে উপস্থিত হন মনামী প্রেক্ষাগৃহে। সবচেয়ে চমক দিয়েছে, 'টিকিট এজেন্ট' এর ভূমিকায় স্বয়ং পরিচালক, শিবপ্রসাদ মুখার্জীর (Shiboprosad Mukherjee) উপস্থিতি। তাঁর কাছেই 'পিউ' বারবার কাকুতি মিনতি করেছেন ছবির দুটি টিকিটের বন্দোবস্ত করে দেওয়ার জন্য।

আসলে গোটাটাই একটি মজার ছলে আয়োজন করা। 'বেলাশেষে'র পর 'বেলাশুরু' নিয়ে জনতার আবেগ, উৎকণ্ঠা কতটা সক্রিয়, সেই হিসেবেই ছবির অন্যতম দুষ্টু মিষ্টি ' পিউ-পলাশ' এর জুটি নিয়ে হাজির হন খোদ পরিচালক। তাঁদের পেয়ে দর্শকের উন্মাদনা হয় তুঙ্গে। সঙ্গে এই তিনজনের টিকিট নিয়ে করা কৌতুক, প্রেক্ষাগৃহের আমেজকে আরও আনন্দদায়ক করে তোলে।

গত ২০ মে, 'বেলাশেষে'র সাত বছর পর মুক্তি পেয়েছে 'বেলাশুরু'। কয়েকদিনে প্রায় দুকোটির ওপর আয় হয়েছে এই ছবির। আসলে, এই ছবিতে যে আবেগ নিহিত আছে, তা খুব কম ক্ষেত্রেই উপস্থাপিত হয়। সেই আবেগের মূল্য, কখনও শোধ করা যায়না। ছবির মুখ্য চরিত্রে থাকা মানুষ দুটি সশরীরে আর নেই, কিন্তু পর্দা জুড়ে তাঁদের উপস্থিতি, পৃথিবীর সকল লেন-দেনকে ছাপিয়ে যায়। তাঁরা অমর হয়ে থেকে যান আপামর বাঙালির মানস সরোবরে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster