৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

কৃষক আন্দোলনের মিশ্র প্রতিক্রিয়া টলিউডে, কবে আমরা জেগে উঠব? উঠেছে প্রশ্ন

খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার এই সমস্যার সমাধান করবে : রুদ্রনীল ঘোষ
farmars protest reaction bengali actors Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২১ ২১:১৪

প্রজাতন্ত্র দিবসে যে কৃষকদের ট্রাক্টর মিছিল হবে, তার খবর মিলেছিল আগেই। মূলত, একারণেই প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর প্যারেডের অনুমতি দিয়ে রুট নির্ধারণ করে দিয়েছিল দিল্লি পুলিশ। কিন্তু আন্দোলনকারীরা সে সব মানলেন না, কার্যত গোটা দিল্লি অবরুদ্ধ হয়ে গেল। চলে স্লোগান, আন্দোলনকারী কৃষকেরা পৌঁছে যান লালকেল্লায়।

ইতিমধ্যেই, এ নিয়ে বিভিন্ন মহলে নানান বির্তকিত মন্তব্যের সৃষ্টি হয়েছে। কেউ আন্দোলনের পক্ষে, আবার কেউ বিপক্ষে। এই আন্দোলনে মন্তব্য করতে বাদ যায়নি টলিপাড়া।

অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) বিক্ষোভরত কৃষকদের উপর পুলিশের লাঠিচার্জের ভিডিও পোস্ট করে লিখেছেন, ” সাধারণতন্ত্র দিবসের এই দৃশ্য আমার মন ভেঙে দিয়েছে! যাঁরা সারা বছর অক্লান্ত পরিশ্রম করে আমাদের মুখে অন্ন তুলে দেন সেই কৃষক ভাই ও বোনেদের উপর নির্মমভাবে আক্রমণ করেছে নরেন্দ্র মোদি সরকার! আজ সারা বিশ্বের নজরে আমরা, এটা বন্ধ হওয়া প্রয়োজন।”

অন্যদিকে, বিক্ষোভরত কৃষকদের এই উগ্রপন্থাকে সমর্থন করেন না অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)।তিনি হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, এই পরিস্থিতি থেকে শুধুমাত্র আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। রুদ্রনীলের বিশ্বাস, খুব শিগগিরিই কেন্দ্রীয় সরকার এই সমস্যার সমাধান করবে। তিনি মনে করেন, যে মানুষরা এই আন্দোলনকে এতদিন সমর্থন জানাচ্ছিলেন, তাঁরা এই উগ্রতায় কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন। কোথাও না কোথাও আন্দোলনের সম্মান এতে নষ্ট হল।

এভাবেই বিরক্তি প্রকাশ করে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) লেখেন, “শান্তিপূর্ণ বিক্ষোভ, প্রতিরোধ, গণপিটুনির সংস্কৃতি, ধর্ষণের সংস্কৃতি এবং মেনে নেওয়া সমস্ত কিছু আমার মাথার ভিতরে যেন আছড়ে পড়েছে। তবুও সাধারণতন্ত্র। আর কবে আমরা জেগে উঠব?”

তবে ইতিমধ্যেই, এক আন্দোলনকারী কৃষকের মৃত্যুর খবর ভেসে আসতেই প্রতিবাদে কলকাতার রাস্তায় নেমেছে কংগ্রেস।

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের পিসিসি সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে দিল্লী পুলিশ আমাদের কৃষকদের উপর নির্মমভাবে হামলার বিরুদ্ধে কেন্দ্রীয় কলকাতা জেলা কংগ্রেস কমিটি দ্বারা একটি প্রতিবাদ সমাবেশ করেছি। আমরা এর তীব্র নিন্দা জানাই, এক ঘণ্টার নোটিশের মধ্যেই এই আন্দোলন শুরু করা হয়েছিল।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster