৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে প্রিয় বন্ধু পার্নোকে কি বিশেষ উপহার দিলেন মিমি?

সৌজন্যতার নজির গড়লেন তারকা রাজনীতিবিদ
Mimi chakraborty and Parno Mittra Bengali News
instagram.com/mimichakraborty, instagram.com/parnomittra মিমি চক্রবর্তী ও পার্নো মিত্র
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৮ জুন ২০২১
শেষ আপডেট: ১২ জুন ২০২১ ১২:৩২

যারা একই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের মধ্যে মাঝেমধ্যে দেখা যায় উপহার বিনিময় চলছে। কিন্তু এই বিষয়টি যখন দুটি ভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে দেখা যায় তখন অনেক ক্ষেত্রে তৈরি হয় উদাহরণ আবার অনেক ক্ষেত্রে শুরু হয় রাজনৈতিক জল্পনা। ঠিক এমনটাই ঘটল মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবং পার্নো মিত্র (Parno Mitra) এর মধ্যে। মঙ্গলবার মিমি চক্রবর্তী বিরোধী দলের সদস্য বন্ধু তথা অভিনেত্রী পার্নো মিত্র কে এক বাক্স আম উপহার পাঠালেন। আম পেয়েই অত্যন্ত খুশি হয়ে সোশ্যাল মিডিয়াতে ছবি তুলে স্ট্যাটাস দিলেন পার্নো। সাথেই ট্যাগ করলেন তার বন্ধু মিমি চক্রবর্তীকে।

ক্যাপশনে লিখলেন, বিরোধী রাজনৈতিক দলের হলেও মিমির মন ভালো। যারা রাজনীতির পাশাপাশি টলিউড পাড়ার খোঁজখবর রাখতে পছন্দ করেন তারা জানেন মিমি চক্রবর্তী এবং পার্নো মিত্রর বন্ধুত্ব অত্যন্ত গভীর। নির্বাচনে দুজন আলাদা রাজনৈতিক দলের সদস্য হলেও এমনিতে তারা অভিন্নহৃদয় বন্ধু। ভোটের আগে এই দুজন কিছুদিনের জন্য গোয়ায় বেড়াতে গিয়েছিলেন যা নিয়ে, অনেকেই বলেছিলেন মিমি চক্রবর্তীও বিরোধীদলে ঢোকার চেষ্টা করেছেন। কিন্তু সেই সমস্ত জল্পনা আজ অতীত, বরং বলতে হবে এবারের নির্বাচনে মিমি চক্রবর্তীর প্রচার তৃণমূলের দিকে মানুষের ভোট অনেকটা টেনেছে। আর এবারে বন্ধুত্বের খাতিরেই এই প্রচন্ড গরমের দিনে বন্ধু পার্নো মিত্রকে গিফট করলেন এক বাক্স আম। এই দুই রাজনীতিবিদের সৌজন্য বর্তমানে রীতিমতো চোখে পড়ার মতো।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster