৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

স্বল্প মূল্যে শিখুন অভিনয়ের পঠন পাঠন, 'গুরু' বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী

অক্টোবর থেকে অনলাইনে অভিনয়ের হাতে খড়ি করাবেন 'ফ্যামিলি ম্যান' মনোজ বাজপেয়ী
Monoj Bajpayee Bengali News
মনোজ বাজপেয়ী instagram.com/bajpayee.manoj
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২ অক্টোবর ২০২২
শেষ আপডেট: ৩ অক্টোবর ২০২২ ১৪:২৫

'আলীগড়' (Aligarh) হোক বা 'গ্যাংস অফ ওয়াসিপুর' (Gangs Of Wasseypur) ভারতবাসীর মনের 'পিঞ্জর' কিন্তু তিনি অধিকার করে আছেন তাঁর অভিনয় দক্ষতা দিয়ে। মনোজ বাজপেয়ী, ১৯৯৪ সালে আত্মপ্রকাশ ঘটান রুপোলি পর্দায়। ১৯৯৮ সালে তাঁর অভিনীত ছবি 'সত্য' (Satya) হয়েছিল যথেষ্ট স্বীকৃত। কেরিয়ারের গ্রাফ ওঠা নামা করলেও, তিনি বলিউডে তাঁর শক্ত জমি তৈরি করেছেন। প্রসঙ্গত, আগামী ৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবর অনলাইনে তিনি একটি দু ঘণ্টার অভিনয় প্রশিক্ষণের ক্লাস করাবেন।

মনোজ বাজপেয়ীর মত দক্ষ একজন অভিনেতার কাছে অভিনয় শিখতে যেকোনও মানুষই চাইবেন। নেই বয়সের সীমাবদ্ধতা । যেকোনও বয়সের মানুষ যোগ দিতে পারবেন এই ক্লাসে। এই কোর্সে মনোজ প্রশিক্ষণ দেবেন অভিনয়ের প্রাথমিক বিষয়গুলি নিয়ে। কিভাবে অডিশন ক্র্যাক করা যায় থেকে শুরু করে গলার আওয়াজের ব্যবহার, স্ক্রিপ্টকে আত্মস্থ করা, এবং যেকোনও সমালোচনাকে কিভাবে গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, সকল বিষয়ে তালিম দেবেন আমাদের 'ফ্যামিলি ম্যান' (Family Man, Web Series)।

মনোজ মনে করেন, অভিনয়ই পৃথিবীর অন্যতম কঠিন কাজ। কিন্তু এটাই সবচেয়ে বেশি মনোরঞ্জনের উৎস। 'বুক মাই শো' থেকে এই ক্লাসে যোগ দেওয়ার অগ্রিম রেজিস্ট্রেশন করতে হবে। বেতন মাত্র ৯৯৯ টাকা। সেখানে আনলু (UNLU) ক্লাসের জন্য লগইন করতে হবে। গ্রাহক একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন ক্লাসে যোগ দেওয়ার দু ঘণ্টা আগে। তারই মাধ্যমে ক্লাসে যোগ দেওয়া যাবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster