১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

লকডাউনের মরশুমে প্রেম আর ভ্যাকসিনের মরশুমে বিয়ে! চুপিসারে কাকে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী মৌনি রায়?

দুবাইয়ের বাসিন্দা ব্যাঙ্কার সুরজ নাম্বিয়ার'কে বিয়ে করতে চলেছেন মৌনি
Mouni Roy marry dubai based Suraj Nambiar Bengali News
মৌনি রায় - instagram @imouniroy
shreya-saha
শ্রেয়া সাহা
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ১৬:৩১

থামছে না বিটাউনের বিয়ের সানাই। বরূণ ধাওয়ানের পর এবার প্রকাশ্যে এল বলিউডের বাঙালী কন্যার বিয়ের গুঞ্জন। সম্প্রতি বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান তাঁর দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালালকে বিয়ে করতে চলেছেন বলেই খবর সামনে এসেছে। আর এরই মধ্যে আরও এক তারকা বিয়ে করতে চলেছেন বলে খবর পাপরাজিৎদের। আর তিনি হলেন মৌনি রায়, জানা যাচ্ছে, খুব শীঘ্রই তিনি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

খবর, করোনার জেরে লকডাউন চলাকালীন দুবাইতে দিদির বাড়িতে গিয়ে আটকে পড়েন মৌনী রায় (Mouni Roy)। কাজেই, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে লকডাউনের মাঝে দিদির বাড়িতে থেকেই একের পর এক ছবি শেয়ার করতে শুরু করেন মৌনী রায়। আর সেখানেই প্রেমের উৎপত্তি। সে সময় শোনা যায়, দুবাইতে থাকাকালীনই মৌনী তাঁর বিশেষ বন্ধু সূরজ নাম্বিয়ারের সঙ্গে সময় কাটাতে শুরু করেন মৌনী। এমনকী, নিজের জন্মদিন উপলক্ষ্যে মৌনী যখন দুবাইতে (Dubai) যান, তখনও সূরজের সঙ্গে তিনি সময় কাটান বলে জানা যায়।

এছাড়াও মৌনী এবং সূরজের বেশ কয়েকটি ছবিও প্রকাশ্যে আসে, যদিও সূরজ তাঁর বন্ধু বলেই বার বার দাবি করেন মৌনী রায়। তবে, গত বছরের অক্টোবরে ইনস্টাগ্রামে মৌনির একটি ছবি অনুরাগীদের নজর কেড়ে নিয়েছিল।

ছবিতে মৌনীর আঙুলে দেখা গিয়েছিল একটি হীরের আংটি। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, দুবাইয়ের বাসিন্দা ব্যাঙ্কার সুরজ নাম্বিয়ারকে বিয়ে করতে চলেছেন মৌনি।

রিপোর্ট বলছে, এবার নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে আনতে চাইছেন তাঁরা। একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। সুরজের পরিবারের সঙ্গে সুসম্পর্ক মৌনির, দুজনের বিয়েতে মত আছে তাঁদের। সুরজের বাবা-মায়ের সঙ্গে দারুণ বন্ডিং হওয়ার দরুণই বিয়েতে আর দেরি করতে চাইছেন না অভিনেত্রী।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster