১৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

ফিরে দেখা ২০২১ : নিজেদের সম্পর্কে শিলমোহর দিয়েছেন যে টেলি তারকারা

এই বছরে অনেকের যেমন মন ভেঙেছে, তেমনই নিজেদের সম্পর্ককে শিলমোহর দিয়েছেন অনেকেই
Tele stars Bengali News
instagram.com/anamikachakraborty,/sabyasachi_3110
shreya-saha
শ্রেয়া সাহা
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১ ৫:৩৫

এই যে আপনাদের ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র 'বামাক্ষ্যাপা', তার রিয়েল লাইফের প্রেম নিয়ে আমরা সকলেই জানি। অভিনেতা সব্যসাচী চৌধুরী এবং অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা যেভাবে বিপদের দিনেও একে অপরের পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই অভূতপূর্ব।

তবে অন্যদিকে, দেখুন তো নিজেদের সম্পর্ক নিয়ে মুখই খুলতে নারাজ বহু তারকারা। কেন? মিডিয়ার ভয়? নিজেদের প্রাইভেসি নষ্ট হওয়ার ভয়? তবে যাই হোক। সবটাই সবার ব্যক্তিগত ব্যাপার।

তবে এই বছরে অনেকের যেমন মন ভেঙেছে, তেমনই নিজেদের সম্পর্ককে শিলমোহর দিয়েছেন বহু। যেমন ধরুন আপনাদের প্রায় ধারাবাহিক মিঠাইয়ের 'উচ্ছেবাবু'। জানেন কী তাঁর মন আসলে কে পেল? চলতি বছরেই ফাঁস হয়েছে আদৃতের প্রেমিকার নাম। লক্ষ লক্ষ তরুণীর মন ভেঙে আদৃত তাঁর ভালোবাসা উজার করে দিয়েছেন, সুপ্রিয়া মন্ডলকে। দীর্ঘ দশ বছরের সম্পর্ক তাঁদের।

অন্যদিকে, চলতি বছরেই দিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ভেঙে সুরভির প্রেমে হাবুডুবু খেয়েছেন অভিনেতা অভিষেক বসু।

অন্যদিকে, ইপ্সিতার সঙ্গে প্রেম করছেন অর্ণব বন্দ্যোপাধ্যায়।

এদিকে ‘কী করে বলব তোমায়’-এর রাধিকা আবার মন দিয়েছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়কে। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতন জনপ্রিয় নায়িকা স্বস্তিকা দত্ত।

চলতি বছরেই প্রেমিককে প্রকাশ্যে এনেই বিয়ে সেরে ফেলেছেন রাসমনি খ্যাত অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। 

নাচ-গান-হাসি-মজা-আড্ডায় চুটিয়ে প্রেম করছেন ক্রুশল-অদ্রিজা।

এ বছরেই নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেছে উদয়-অনামিকা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster