১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

পুজোর প্রাক্কালে 'ভালোবাসার সুরে ঠিকানা' খুঁজলেন কুমার শানু পুত্র জান

মা রিতা ভট্টাচার্যের প্রযোজনায় গান গাইলেন জান কুমার শানু
Kumar Sanu Son Bengali News
instagram.com/jaan.kumar.sanu
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২ ১২:৪৩

নব্বইয়ের দশকে বাঙালি 'প্রিয়তমা'দের হৃদয় হরণ করেছিলেন তিনি। কুমার শানু (Kumar Sanu) নামটি শুনলেই কিন্তু যেকোনও বঙ্গ নারীর মনে চলত 'পেয়ার হোতা হে দিওয়ানা সানাম'! বিখ্যাত জনপ্রিয় গান, 'তোমার সুরে সুর বেঁধেছি' কুমার শানুকে দিয়ে গাইয়েছিলেন সুরকার অরূপ-প্রণয় জুটি। কেটে গেছে তিরিশ বছর। অরূপ (Aroop Banerjee) ফের সুর বাঁধলেন কুমার শানু পুত্র জান কুমার শানুর (Jaan Kumar Sanu) জন্য। এই পুজোয় তাঁর কণ্ঠেই বাঙালির প্রেম আরও জমে উঠবে। 'ভালোবাসার সুরে ঠিকানা' (Bhalobasar Sure Thikana) গানটি গেয়ে, রীতিমত আলোড়ন ফেলে দিয়েছেন তিনি।

২০০২ সালে জান, অর্থাৎ জায়েশ ভট্টাচার্যের (Jayesh Bhattacharya) সঙ্গীত জগতে হাতে খড়ি হয়। প্রকাশ পায় তাঁর প্রথম অ্যালবাম, 'তোমরা শুনবে তো?' তিন বছর বয়স থেকে তিনি তাঁর পিতামহীর কাছে গানের তালিম নেওয়া শুরু করেন। শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে পথ চলা শুরু হলেও, যেকোনও গানেই তিনি স্বচ্ছন্দ বোধ করেন। সদ্য মুক্তিপ্রাপ্ত গানটিতে, পরতে পরতে প্রকাশ পেয়েছে তাঁর আবেগ। কোথাও গিয়ে বাবার কণ্ঠের সঙ্গেও মিল পাওয়া গেছে। সদ্য প্রেমে পড়া এক প্রেমিক যুগলের নানারকম মিষ্টি মধুর স্মৃতিই ফুটে উঠেছে গানটিতে। অভিনয় করেছেন নয়নিকা (Nainika) এবং অর্জিত (Arjit)।

গানটির প্রযোজক হলেন জানের মা রিতা ভট্টাচার্য (Rita Bhattacharya)। জি মিউজিক (Zee Music Bangla) থেকে এই গানটি মুক্তি পেয়েছে। প্রিয় চ্যাটার্জি (Priyo Chatterjee) গানটিকে নিখুঁতভাবে, প্রেমের যাবতীয় অনুসঙ্গ দিয়ে বুনন করেছেন। একেই পুজোর প্রেক্ষাপট, তার ওপর প্রেমের গান, নেটিজেনরা দারুণভাবে উপভোগ করেছেন সমগ্র উপস্থাপনাকে। তাঁরা সকলেই জানকে এবং এই গানের সকল কলাকুশলীদেরকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster