৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল...না ফেরার দেশে KK, একাধিক প্রশ্নের ভিড়ে আজ ময়নাতদন্ত

প্রয়াত গায়কের মৃত্যুতে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে
Kk function Bengali News
instagram.com/kk_live_now
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১ জুন ২০২২
শেষ আপডেট: ১ জুন ২০২২ ৯:১১

Krishnakumar Kunnath Death : মঙ্গলবার বিবেকানন্দ কলেজ এবং গতকাল গুরুদাস কলেজের হয়ে মঞ্চ মাতিয়েছেন Krishnakumar Kunnath ওরফে KK, গতকাল প্রোগ্রামের পর সকলে শারীরিক ভাবে বাড়ি ফিরলেও, মানসিক ভাবে যেন নজরুল মঞ্চেই পড়েছিল মন। সোশ্যাল মিডিয়া থেকে টেলিভিশনের পর্দা, বাজছে কেকে'র ফুল অন এনার্জির 'ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল'। এর মধ্যেই ছন্দপতন। মঞ্চ কাঁপানো স্টোরির পর KK-র নামের পাশে এসে জুড়ছে 'Rest In Peace'। গতকাল গোটা এক প্রজন্ম জেগেছে, কারণ তাঁদের গায়ক ঘুমিয়েছে। কলকাতায় এসে 'মজা' করবেন, আসার আগে ভিডিও পোস্ট করে এমনই বলেছিলেন। তবে সব 'মজা'র সমাপ্তি।

শোনা যায় গান করতে করতেই অসুস্থ বোধ করছিলেন গায়ক। বারবার ঘেমে যাচ্ছিলেন। রুমাল দিয়ে চোখ মুখ মুছে বলছিলেন, স্টেজের পিছনের সারির লাইট বন্ধ করতে। যাতে গরম কিছুটা কমে। বোতল থেকে ঠান্ডা জলও খেয়েছেন তিনি। তবে তার জন্য পারফরম্যান্সে কোনও ঘাটতি ছিল না। গোটা মঞ্চ কার্যত এপাশ থেকে ওপাশ দাপিয়েছেন তিনি।

শো শেষে ফিরে এসেছিলেন মধ্য কলকাতার এক বিলাসবহুল হোটেলে। তার পরেই অসুস্থ বোধ করেন কেকে। পড়ে যান বলে খবর। এরপর হাসপাতাল নিয়ে যেতেই সবটা শেষ। রাতে মর্গেই রাখা হয়েছে কেকে-র দেহ। এরপরেই রাত থেকে একের পর এক প্রশ্ন উঠেছে কেকের মৃত্যুকে ঘিরে। নজরুল মঞ্চে চলছিল না এসি, ছিল না পর্যাপ্ত ব্যবস্থা। ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন কেকে-র স্ত্রী ও পুত্র। তাঁদের হাতে দেহ তুলে দেওয়া হবে শিল্পীর দেহ।

প্রয়াত গায়কের মৃত্যুতে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। যদিও শিল্পীর মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। যদিও চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। আজ ময়নাতদন্তের রিপোর্ট এলেই জানা যাবে মৃত্যুর আসল কারণ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster