৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

বনির কাজকর্মের বিষয়টা ওর মা-বাবা দেখেন, আমি কিছু জানি না : কৌশানী

আমি আমার ব্যক্তিগত জীবন ঘরের চার দেওয়ালের ভিতর রাখতেই ভালবাসি, কৌশানী মুখোপাধ্যায়
bonny koushani Bengali News
বনি ও কৌশানি, ডানদিকে পিয়া সেনগুপ্ত
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ মার্চ ২০২৩
শেষ আপডেট: ৯ মার্চ ২০২৩ ২১:০১

টলিপাড়ায় আচমকাই চর্চিত নাম 'বনি সেনগুপ্ত'। চর্চা তাঁর অভিনয়ে নয় বরং নিয়োগ দুর্নীতিতে কেন্দ্র করে। সমন পেয়ে আজ ইডির দফতরে হাজিরা দিয়েছেন বনি সেনগুপ্ত। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সংবাদমাধ্যমের কাছেও।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বনি বলেন, "জিরাটে আমি একটি শো করতে গিয়েছিলাম। তখনই আলাপ হয় কুন্তল ঘোষের সঙ্গে। পরিচিতি সূত্রেই কুন্তলের হয়ে অনেক স্টেজ শো করেছিলাম আমি। ওঁর সঙ্গে পারিবারিক সম্পর্ক হয়ে গিয়েছিল। ২০১৭ সালে আমি একটি বিলাসবহুল গাড়ি কিনেছিলাম। সেসময়ে আমায় ৪০ হাজার টাকা দিয়ে সাহায্য করেছিলেন কুন্তল। ওই একটাই ব্যাঙ্ক ট্র্যানজাকশন রয়েছে ওঁর সঙ্গে আমার। আমি ইডিকে সমস্ত কিছুই দিয়েছি। কোনও বেআইনি কাজ আমার নেই, আমি ওই ধরনের ছেলেই না।"

অন্যদিকে এ বিষয়ে কৌশানীকে প্রশ্ন করা হলে, বনির দীর্ঘদিনের প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, "ও ছবি করবে কি ইভেন্ট করবে কি মিউজিক ভিডিও করবে, সেটা ওর বিষয়। আর কেউ এসে যদি প্রস্তাব দেয় যে, আমার সঙ্গে কাজ করো, আমি এই টাকা দেব, তাতে তো কোনও অন্যায় নেই! এটাই তো আমাদের পেশা।"

কৌশানী আরও বলেন, "বনির কাজকর্মের বিষয়টা ওর মা-বাবা দেখেন। আমি এই বিষয়ে কিছু জানি না। ওর সঙ্গে আমার প্রফেশনাল সম্পর্ক নয়। আর আমি আমার ব্যক্তিগত জীবন ঘরের চার দেওয়ালের ভিতর রাখতেই ভালবাসি।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster