২২ নভেম্বর, ২০২৬
বিনোদন

সারান্ডায় শয়তানের খোঁজে জঙ্গলে যাত্রা মিতিন মাসির, দীর্ঘ বিরতির পর 'কাম ব্যাক' কোয়েলের

সুচিত্রা ভট্টাচার্যের "সারান্ডায় শয়তান" কাহিনী অবলম্বনে বড় পর্দায় আসতে চলেছে "জঙ্গলে মিতিন মাসি"
Koel Saree Bengali News
instagram.com/yourkoel
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ ১৯:৩২

প্রায় বেশ অনেকগুলি বছর বড় পর্দায় দেখা যায়নি তাঁকে। একসময় বাণিজ্যিক ছবির কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। দেব, জিৎ, প্রসেনজিৎ থেকে মিঠুন চক্রবর্তী, সকলেরই নায়িকা হিসেবে পরিচালকদের প্রথম পছন্দে থাকতেন রঞ্জিত মল্লিক-কন্যা কোয়েল মল্লিক (Koel Mallick)। যদিও বাবার পরিচয়ে নয়, নিজের দক্ষতায় টলি সাম্রাজ্যের আসন অধিকার করেন কোয়েল (Tollywood Actress)। বিবাহের পর সংসারী হয়ে উঠলে, বড় পর্দার সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে। ছবি নির্বাচনেও দেখা যায় বেশ পরিবর্তন। তথাকথিত বাণিজ্যিক ছবির ধারা থেকে বেরিয়ে বেশ গুরুগম্ভীর বিষয়বস্তুর ছবি বেছে নেন তিনি। খুব শীঘ্রই তাঁকে পুনরায় দেখা যেতে চলেছে বড় পর্দায়। অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত "জঙ্গলে মিতিন মাসি" (Jongole Mitin Mashi) ছবিতে নামভূমিকায় দেখা যাবে তাঁকে।

বেশ কিছু বছর আগে, ছোটদের অতি কাছের 'মিতিন মাসি'কে পর্দায় উপস্থাপিত করেছিলেন অরিন্দম শীল। গোয়েন্দা তথা চলচ্চিত্র-প্রেমী বাঙালিদের কাছে কেবল গোয়েন্দা হিসেবে মিতিন মাসির বড় পর্দায় আগমনেরই অভাব ছিল। সেই মনস্কামনা পূরণ করেছিলেন অরিন্দম। প্রথমবারের সাফল্যের পর তাই আরও একবার অরিন্দম শীলের হাত ধরে রহস্য সমাধানে ব্রতী মিতিন মাসি। এই গোয়েন্দা চরিত্রের স্রষ্ঠা, প্রয়াত লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের (Suchitra Bhattacharya) "সারান্ডায় শয়তান" (Saranday Saytan) অবলম্বনে তৈরি এই ছবির নাম, "জঙ্গলে মিতিন মাসি"। সারান্ডা, দলমার জঙ্গলে হবে ছবির নির্মাণ কার্য। আগামী এপ্রিলের শেষ অথবা মে মাস থেকেই শুরু হয়ে যাবে ছবির প্রস্তুতি।

বাঙালির কাছে নববর্ষ হল এক অতি প্রিয় উৎসবের দিন। এই দিনই মুক্তি পাবে ছবিটির প্রথম অফিসিয়াল পোস্টার। খোদ কোয়েল মল্লিক তাঁর সামাজিক মাধ্যমে (Social Media) সুখবরটি প্রকাশ করেছেন। বলা বাহুল্য, নববর্ষের প্রাক্কালে এমন এক উপহার, মুহূর্তের মধ্যে 'মিতিন মাসি' সিরিজের ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার সৃষ্টি করেছে। অনেকেই জানিয়েছেন এই দিনটির জন্যই অপেক্ষা করছিলেন তাঁরা। এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ক্যামেলিয়া ফিল্মস (Camelia Films)। সম্ভাব্য পুজোয় মুক্তি পেতে পারে এই ছবি। প্রসঙ্গত, পুজো নাগাদ বেশ অনেকগুলি গোয়েন্দা-কেন্দ্রীক চলচ্চিত্র মুক্তি পেতে চলেছে। ফলে পুজোর আমেজ যে রহস্য, রোমাঞ্চ, সমাধানে একেবারে জমে উঠবে, তা আর বলতে বাকি থাকে না।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster