২০ নভেম্বর, ২০২৬
বিনোদন

ছেলের 'সুমতি'-র প্রার্থনায় সিদ্ধি বিনায়ক মন্দিরে যেতে পারেন কিং খান

আরিয়ানের ঘরে ফেরায় খুশির রোশনাই মন্নতে
Shah rukh and aryan Bengali News
আরিয়ান খান ও শাহরুখ খান ~
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ১১:৪৩

অনেক লড়াইয়ের পর ঘরে ফিরেছে ছেলে। কারাবাস পর্ব সেরে ঘরের ছেলে ঘরে ফিরেছে। খুশিতে মন্নত সেজে উঠেছে। গোটা দেশের কোটি কোটি অনুরাগীর ঢল নেমেছিল মন্নতের সামনে। ছেলে ঘরে ফেরায় শাহরুখ (Shah Rukh Khan) পরিবারে খুশির শেষ নেই। এর মধ্যেই শোনা যাচ্ছে, শাহরুখ ছেলের ফিরে আসায় দাদরের সিদ্ধি বিনায়ক মন্দিরে প্রার্থনা করতে পারেন। এতদিন ছেলের চিন্তায় মন্নতে ছিল দুঃখের আবছায়া অন্ধকার। এমনকী সামাজিক মাধ্যমে কয়েকটি ভাইরাল ছবিতে সেই গুজবে প্রায় শিলমোহর পড়েছিল। তাই ছেলের ফিরে আসায় এবার বলিউডের কিং খান প্রার্থনায় যেতে পারেন বলে খবর।

উল্লেখ্য, শাহরুখ খান বরাবরই গণপতি বাপ্পার ভক্ত। প্রতি বছরই পরিবারের সঙ্গে গণেশ উৎসবে মেতে ওঠেন তিনি। এমনকী তাঁর বাড়িতেই নাকি একটি গণেশের মূর্তি আছে। তাই ছেলের ফিরে আসায় বাবা হিসেবে খুশির শেষ নেই। বলিউডের বাদশার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ছেলের ফিরে আসার খুশিতে তিনি সিদ্ধি বিনায়ক মন্দিরে যেতে পারেন। প্রার্থনা করতে পারেন ছেলের 'সুমতির'! পরিবারের উপর অকাল 'শাপ' স্খলনে এবার কিং খান গণপতি বাপ্পার দুয়ারে প্রার্থনায় রত হবেন বলে এমনটাই খবর।

বৃহস্পতিবার জামিন পায় আরিয়ান খান। সেই দিন শাহরুখের মন্নতে আলোর রোশনাই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেক অফিসিয়াল পর্ব মিটিয়ে গতকাল ঘরের ছেলে ঘরে ফিরেছে। এর চেয়ে খুশির আর কীই-বা থাকতে পারে! এদিন মন্নতের সামনে অগণিত অনুরাগীদের ভিড় ছিল। ভিড় সামলাতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। অনেক অনুরাগীকে হনুমান চালিশা পড়তেও দেখা গেছে। ঢাক-ঢোল পিটিয়ে সে এক এলাহি কাণ্ড। দীপাবলির আগেই মন্নতে ছিল আলোর রোশনাই। খুশির ঢল নেমেছিল শাহরুখ পরিবারেও।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster