১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

Karwa Chauth 2022; চাঁদকে সাক্ষী রেখে আজ ভালোবাসা উদযাপনের দিন

প্রিয়তমের মঙ্গলকামনায় সামিল হলেন তারকারাও
Shilpa Raj Bengali News
instagram.com/theshilpashetty,/rajkundra9
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২২ ২৩:১৩

চাঁদ এবং প্রেম, যেন একটি আর একটির অনুষঙ্গ। একটি মাত্র চাঁদ, যুগ যুগান্তর ধরে যে কত রূপকথাকে বাস্তব হতে দেখে, কত ভাঙাগড়া সঙ্গে নিয়ে বিশ্বলোককে এগিয়ে যেতে দেখে, তার হিসেব থাকে না। চাঁদকে সাক্ষী রেখে তেমন প্রিয়তমর জন্য মঙ্গলকামনাও দাঁড়িয়েছে ব্রত হিসেবে। আজ, ১৩ অক্টোবর দেশ জুড়ে পালন হচ্ছে কারওয়া চৌথ (Karwa Chauth)। মূলত অবাঙালিরা এই ব্রত পালন করতেন, কিন্তু স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য বাঙালিও নাম লিখিয়েছেন সেই তালিকায়।

স্বামীর মঙ্গলের জন্য স্ত্রীয়েরা উপোস করে থাকেন সারাদিন। উপোস ভঙ্গ হয়, যখন আকাশে চাঁদ দেখা যায়। সেই চাঁদকে সাক্ষী করে, তাঁরা প্রার্থনা করেন স্বামীর দীর্ঘ জীবন লাভের জন্য। যদিও এখন স্ত্রীয়েদের কথা ভেবে, স্বামীরাও উপোস করে থাকেন। হিন্দু পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের চতুর্থী তিথিতে পালন করা হয় এই রীতি।

আজ, রাত ০১.৫৯ মিনিট থেকে ১৪ অক্টোবর রাত ০৩.০৮ মিনিট পর্যন্ত স্থায়ী হবে কারওয়া চৌথ। কিন্তু পুরোটাই নির্ভর করে আকাশে চাঁদ দেখতে পাওয়ার সময়কে কেন্দ্র করে। কারণ বিভিন্ন স্থানে চন্দ্রদয়ের সময় এক নয়। যেমন দিল্লিতে (Delhi) হবে ০৮.২৪ মিনিটে, কলকাতায় (Kolkata) ০৭.৩৭ মিনিটে, মুম্বইয়ে (Mumbai) ০৮.৪৮ মিনিটে, শ্রীনগরে (Srinagar) ০৮.০৬ মিনিটে, ব্যাঙ্গালোরে (Bengaluru) ০৮.৪০ মিনিটে, এবং হায়দ্রাবাদে (Hyderabad) ০৮.২৪ মিনিটে। আকাশে চাঁদ দেখতে পাওয়ার বিভিন্ন সময়কে কেন্দ্র করে, সেই স্থানে সেই হিসেবে কারওয়া চৌথ পালন করা হবে।

ইতিমধ্যে বলিউডের বেশ অনেক তারকা মজেছেন স্বামীর মঙ্গলকামনার উদ্দ্যেশ্যে। অনিল কাপুরের (Anil Kapoor) স্ত্রী, সুনিতা কাপুর (Sunita Kapoor) তাঁর বাড়িতে আয়োজন করেছেন এই উৎসবের। অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রা (Shilpa Shetty Kundra), রবিনা ট্যান্ডনের (Raveena Tandon) মত জনপ্রিয় মুখকে দেখা গেছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে।

অভিনেত্রী নিতু কাপুর (Neetu Kapoor) এই ব্রতর শুভেচ্ছা জানিয়েছেন তাঁর মেয়ে ঋদ্ধিমা কাপুর (Riddhima Kapoor) এবং পুত্রবধূ আলিয়া ভাটকে (Alia Bhatt)।

বাদ যাননি ক্রিকেটার যুজবেন্দ্র চাহালও (Yuzbendra Chahal) । সস্ত্রীক তিনিও সামাজিক মাধ্যমে তাঁদের মুহুর্ত অনুগামীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster