২২ নভেম্বর, ২০২৬
বিনোদন

"একটাই মন আর কতবার জিতবে", ন'কোটি ফিরিয়ে কার্তিকের কাজে ফিদা ভক্তবৃন্দ

নিজের অভাবনীয় কীর্তিতে নেটিজেনদের মন জিতে নিলেন বলিউডের হ্যান্ডসাম নায়ক কার্তিক আরিয়ান
Kriti Kartik Bengali News
instagram.com/kartikaaryan
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২
শেষ আপডেট: ৩১ আগস্ট ২০২২ ১০:০৪

"একটাই মন আর কতবার জিতবে" কার্যত এই ভাষাতেই কার্তিকের (Kartik Aaryan) ওপর ভালোবাসার বন্যা বইয়ে দিল অভিনেতার ভক্তবৃন্দ। কোনও ফিল্মি স্টান্ট নয়, কোনও ডায়লগ নয়, কোনও নয়া লুক নয়- নিজের অভাবনীয় কীর্তিতে নেটিজেনদের মন জিতে নিলেন বলিউডের হ্যান্ডসাম নায়ক কার্তিক আরিয়ান।

বর্তমানে তাই কার্তিককে কেন্দ্র করে চলছে হইচই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, যেই পানমশলার বিজ্ঞাপনে প্রচারের মুখ হয়ে মোটা টাকা উপার্জন করেছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan) ও অজয় দেবগন (Ajay Devgn) কিংবা অক্ষয় (Akshay Kumar), সেই পানমশালার বিজ্ঞাপন করতে অস্বীকার করেছেন কার্তিক।

বলিউড সূত্রের খবর, এই বিজ্ঞাপনের জন্য নাকি কার্তিককে অফার করা হয়েছিল ৯ কোটি টাকা! কিন্তু কার্তিক স্পষ্ট ওই সংস্থাকে জানিয়েছেন, এই সমাজের মানুষের জন্যই তাঁর এত পরিচিতি। কাজেই, সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা রয়েছে, তাই কোনওভাবেই এই বিজ্ঞাপন তিনি করবেন না। যাতে সমাজের কোনও ক্ষতি হয়।

প্রসঙ্গত, বক্স অফিসে ভুলভুলাইয়া টু'র অসামান্য সাফল্যের পর এখন শেহজাদা ছবির কাজে ব্যস্ত রয়েছে কার্তিক আরিয়ান। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেতা জানান, নতুন ছবির ক্লাইম্যাক্স সিক্যোয়েন্সের শ্যুটিংয়ের কাজ করছেন তিনি। ২০২৩-এর ১০ ফেব্রুয়ারি সিলভার স্ক্রিনে মুক্তি পাবে কার্তিক আরিয়ানের নতুন ছবি শেহজাদা। এই ছবিতে কার্তিকের বিপরীতে নায়িকার ভূমিকায় থাকছেন জনপ্রিয় অভিনেত্রী কৃতী শ্যানন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster