৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

নেতিবাচক মানুষ এবং নেতিবাচকতার কোনও স্থান দেন না 'বেবো', সাক্ষাৎকারে অকপট করিনা কাপুর খান

এই মুহূর্তে লন্ডনে শুটিংয়ে ব্যস্ত 'গীত', অভিনয়ের সঙ্গে প্রযোজকের আসনেও বসলেন করিনা কাপুর খান
Kareena-saif1 Bengali News
করিনা ও সাইফ ছবি সংগৃহীত
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২
শেষ আপডেট: ৮ অক্টোবর ২০২২ ২২:০৪

বেশ কিছুদিন ধরেই তাঁর সামাজিক মাধ্যম (Social Media) ইনস্টাগ্রামে (Instagram) চোখ রাখলে দেখা যাচ্ছিল, ছোট ছেলে জেহকে সঙ্গে করে তিনি পাড়ি দিয়েছেন লন্ডনে। নতুন ছবির শুটিং তো বটেই, এবারে তাঁর দক্ষতার মুকুটে যোগ হয়েছে নতুন পালক। হনসল মেহেতার (Hansal Mehta) আগাম ছবিতে একতা কাপুরের (Ekta Kapoor) সঙ্গে প্রযোজনায় হাত মিলিয়েছেন স্বয়ং নবাব-পত্নী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। নতুন ছবির পাশাপাশি সম্প্রতি এক সর্ব ভারতীয় মাধ্যমে একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে, যেখানে 'বেবো' (Bebo) কে জীবনের নেতিবাচকতাকে প্রশ্রয় না দেওয়ার কথা বলতে শোনা গেছে।

করিনার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha), বক্স অফিসে সেভাবে জায়গা করে নিতে পারেনি। সব মিলিয়েই ছবি এবং তার কলাকুশলীদের পড়তে হয় জনগণের তোপের মুখে। ধেয়ে আসে বহুল পরিমাণে নেতিবাচকতা। করিনা এক সাক্ষাৎকারে জানান, তিনি সকল নেতিবাচকতা থেকে এবং নেতিবাচক মানুষ থেকে দূরে থাকেন। হতেই পারে মানুষের জীবনে সবসময় হয়ত আনন্দ বিরাজ করে না, কিন্তু সেই মুহূর্তেও ইতিবাচকতা দরকার তাঁর জীবনে। যাঁরা শুধুই নেতিবাচক দিক নিয়েই আঁকড়ে থাকেন, শুধু করিনা কেন, তাঁদের স্থান কারুর জীবনেই হওয়ার কথা নয়।

'হিরোইন' (Heroine) আরও যোগ করেছেন, জীবন খুবই স্বল্প। তাই এমন মানুষ খুঁজতে হবে যিনি আপনার মতই আনন্দমুখর। অনেক সমস্যা থাকলেও যিনি হাসতে ভোলেন না। কোনও মানুষেরই জীবনেই শতাংশ ভাগ সুখ বিরাজ করে না। কিন্তু অভাবের মধ্যেও ইতিবাচক থাকা যায়। রুপোলি পর্দার চরিত্র প্রাণোচ্ছল 'গীত'কে, করিনা হিসেবে বাস্তব জীবনেও ইতিবাচকতায় ভরপুর থাকতে দেখে নেটিজেনরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster