৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

কর্ণ জোহরের প্রযোজনায় বড়পর্দায় ফুটে উঠবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড

কে থাকছেন পরিচালনায়?
Karan Johar jaliawalabagh Bengali News
কর্ণ জোহর (বামদিকে) - জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড (ডানদিকে)
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩০ জুন ২০২১
শেষ আপডেট: ৩০ জুন ২০২১ ১০:০১

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পড়তে গিয়ে পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের হত্যালীলার কথা ভাবলে আজও আমাদের হৃদয় আন্দোলিত হয়। আর এবার সেই ঘটনার প্রেক্ষাপটেই বলিউডে নির্মিত হতে চলেছে একটি পূর্ণদৈর্ঘ্যের ছবি। এই ছবির প্রযোজনায় থাকবেন কর্ণ জোহর। গতকালই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছে এই ছবি নির্মাণের কথা। পরিচালনা করবেন করণ সিং ত্যাগী।

জেনারেল ডায়ার সাহেবের নির্দেশে নিরস্ত্র মানুষদের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করা হয়। বাদ যায়নি শিশু ও মহিলারাও। দেশজুড়ে ধিক্কার রব ওঠে এই ভয়াবহ গণহত্যাকান্ডের বিরুদ্ধে। এরই প্রতিবাদে ইংরেজদের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই গণহত্যার বিচারের দাবিতে আদালতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নামেন আইনজীবী শ্রী শংকর নায়ার। তাঁকে কেন্দ্র করেই সমগ্র ঘটনার উন্মোচন হবে এই ছবিতে।

রঘু পালত ও পুষ্পা পালতের লেখা ‘দ্য কেস দ্যাট শুক দ্য এম্পায়ার’ (The Case That Shook the Empire) উপন্যাসের ওপর ভিত্তি করেই এই ছবির চিত্রনাট্য লেখার কাজ চলছে। অনেক অজানা তথ্য সামনে নিয়ে আসবে এই ছবি যা স্বভাবতই কৌতুহলের কারণ হবে দর্শকমহলে। তবে অভিনয়ে কারা থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster