২ নভেম্বর, ২০২৬
বিনোদন

প্রেমের পরীক্ষা! একে অপরকে কতটা চেনেন করণ কুন্দ্রা এবং তেজস্বী প্রকাশ?

গানের দৃশ্যে অভিনয় করার সময় কেন আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন করণ কুন্দ্রা এবং তেজস্বী প্রকাশ, জানেন কি?
Karan tejaswi Bengali News
instagram.com/kkundrra
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩ ২১:৫৩

'বিগ বস ১৫' (Big Boss 15) এর সেটে তাঁদের পরিচয়। প্রথমে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব ধরে ঘনিষ্ঠতা, এবং পরবর্তীতে প্রেম। অভিনেতা করণ কুন্দ্রা (Karan Kundrra) এবং তেজস্বী প্রকাশের (Tejasswi Prakash) প্রণয় ঠিক এমন করেই শুরু হয়েছিল। সম্প্রতি এক অনুষ্ঠানে জীবনের বিভিন্ন মুহুর্ত নিয়ে তাঁরা অনুগামীদের সঙ্গে ভাগ করে নিলেন। একে অপরকে কতটা চেনেন তারও প্রমাণ দিলেন এই চর্চিত যুগল। দেখা গেল, তাঁদের একটি গানে বিবাহের দৃশ্যকে কেন্দ্র করে, কীভাবে তাঁরা আবেগতাড়িত হয়ে পড়েছেন।

'ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হে' (Yeh Rishta Kya Kehlata Hai) এর জনপ্রিয় মুখ করণ কুন্দ্র। অপরদিকে তেজস্বী পরিচিত 'নাগিন' (Naagin) এ অভিনয়ের কারণে। তাঁরা দুজনেই জনপ্রিয় বিনোদন অনুষ্ঠান, 'বিগ বস' এর ১৫ নং মরশুমের প্রতিযোগী ছিলেন। প্রতিযোগী হওয়ার দরুন, দুজনের মধ্যে দ্বৈরথ তো দুর, বরং তৈরি হয় প্রণয়ের সম্পর্ক। 'বিগ বস' এর সেটে প্রেমের সম্পর্কের গল্প নতুন নয়। ব্যতিক্রম হলেন না সকলের প্রিয় এই 'তেজরান' জুটি। সম্প্রতি একটি অনুষ্ঠানে তাঁদেরকে তাঁদের অভিনীত 'মিউজিক ভিডিও', "বারিষ আয়ি হে" (Baarish Aayi Hai) নিয়ে প্রশ্ন করা হয়। সেখানে তাঁদের একটি বিবাহের দৃশ্য ছিল। মুখ্য ভূমিকায় থাকার দরুন, প্রেম নিবেদন থেকে বিবাহের সব খুঁটিনাটিতেই অভিনয় করতে হয় তাঁদের। বাস্তবের সঙ্গে মিল আছে বলে, সেই দৃশ্যের প্রসঙ্গ উন্মোচন করে আবেগতাড়িত হয়ে পড়েন এই 'লাভ বার্ডস'। এমনকি তাঁরা দুজনের দুজনকে কতটা ভালো চেনেন, সেই খেলাতেও 'ড্র' করেন। দুজনের পছন্দের নায়ক নায়িকা থেকে, প্রিয় খেলা, প্রিয় খাবার সম্পর্কে একেবারে নির্ভুল উত্তর দেন তাঁরা।

সবচেয়ে বেশি মন জেতে, যখন তেজস্বীর জীবনের ভয় সম্পর্কে করণকে প্রশ্ন করা হয়। প্রশ্ন শেষ করার আগেই করণ জানান, তাঁকে হারিয়ে ফেলার ভয়ই একমাত্র কাজ করে তেজস্বীর। করণের উত্তর শুনে, তেজস্বীও তালে তাল মেলাতে থাকেন। তাঁদের দুজনের এমন নানারকম মিষ্টি মুহুর্ত, তাঁদের অনুগামীদেরকে বেশ উচ্ছ্বসিত করেছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured