১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

সেপ্টেম্বরে‌ই আসছে কপিল শর্মা শোয়ের নতুন সিজন, ঘোষণা করলেন কপিল স্বয়ং

৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এই কমেডি শোটি
Kapil Sharma team Bengali News
twitter.com/KapilSharmaK9
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২১ আগস্ট ২০২২
শেষ আপডেট: ২১ আগস্ট ২০২২ ১৮:০৮

জনপ্রিয়তার শীর্ষে থাকা ভারতীয় কৌতুকশিল্পীর নাম যদি জিজ্ঞেস করা হয় তবে অনেকেই এক কথায় বলবেন কপিল শর্মার (Kapil Sharma) নাম। বিনোদন (Entertainment) ইন্ডাস্ট্রিতে নিজস্ব শো, যেখানে ছবির প্রচার করতে আসেন প্রায় সব হেভিওয়েট তারকারাও। কপিল শর্মার শোতে প্রচার না করলে যেন একটা বড় খামতি থেকে যায়। অপেক্ষার অবসান ঘটিয়ে কপিল শর্মা শো সিজন ৪ শুরুর ইঙ্গিত দিলেন কপিল নিজেই। রবিবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে ঘোষণা করলেন সেইকথা।

এদিন ট্যুইটারে একটি ছবি পোস্ট করে লেখেন, "নতুন সিজন, নতুন লুক" সঙ্গে হ্যাশট্যাগে লেখেন, "কামিং সুন।" যদিও কবে আসছে সেকথা উল্লেখ করেননি কপিল। তবে নানান বিনোদনমূলক ওয়েবসাইটগুলি আপডেট দিয়েছে যে ৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এই কমেডি শোটি। গত সিজনের মতো এই সিজনেও অতিথি বিচারক হিসেবে থাকছেন অর্চনা পূরাণ সিং। প্রথম সিজনে অতিথি হিসেবে কারা আসছেন তা অবশ্য এখনও জানা যায়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে অর্চনাজি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে তাকে বলতে শোনা গিয়েছিল, "বলুন তো আজ আমি কোথায় শুটিং করছি। ‘দ্য কপিল শর্মা শো’র নতুন সিজনের। জানি, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে শোয়ের জন্য। শিগগিরি আমরা ফিরছি। আজ ছিল প্রোমোর শুটিং। আমাদের কুশীলবদের পোস্ট ও স্টোরির মাধ্যমে বিস্তারিত জানতে অপেক্ষায় থাকুন। এতদিন পরে আপনাদের কাছে ফিরতে পেরে আমি উচ্ছ্বসিত।" তারপর থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা বাড়তে থাকে। আর আজ কপিলের এই পোস্টের পর তো দর্শকদের মধ্যে আর‌ও বেশী খুশীর আমেজ পরিলক্ষিত হচ্ছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster