১৭ নভেম্বর, ২০২৬
বিনোদন

দেশের ভবিষ্যত রক্ষা করতে নজরদারি চালানো হবে কঙ্গনার পোস্টে!

এমনই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী চরণজিৎ সিং চান্দেরপাল
Kangana ranaut and modi Bengali News
কঙ্গনা ও মোদি প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ২ ডিসেম্বর ২০২১ ১১:৪৩

বলিউড থেকে হলিউড কিংবা রাজনৈতিক ময়দান, সবেতেই ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ হিসেবেই পরিচিত কঙ্গনা (Kangana Ranaut)। বহুবার টুইটার (Twitter) কর্তৃপক্ষের তরফেও কঙ্গনার টুইট মুছে দেওয়া হলেও, থামার পাত্রী নন তিনি। বারংবারই টুইটারে অন্যদের বিরুদ্ধে কলম ধরেন অভিনেত্রী।

কঙ্গনাকে থামাতে না পেরে এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন আইনজীবী চরণজিৎ সিং চান্দেরপাল। তাঁর দাবি, অভিনেত্রী কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) সমস্ত সোশ্যাল মিডিয়া পোস্টে নজরদারি চালানো হোক। যাতে ভবিষ্যতে দেশের আইনশৃঙ্খলা বজায় থাকে।

এখানেই শেষ নয়, আইনজীবী চরণজিৎ সিং চান্দেরপালের আরও বক্তব্য, "কৃষক আন্দোলনের ইস্যুতে দেশের একাধিক জায়গায় কঙ্গনার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। সেই সমস্ত মামলা ট্রান্সফার করে মুম্বইয়ের খার থানায় আনা হোক এবং অভিনেত্রীর বিরুদ্ধে ছ’মাসের মধ্যে চার্জশিট গঠন করা হোক শীঘ্রই।" ভবিষ্যতে দেশের আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই আবেদন বলে দাবি তাঁর।

আইনজীবীর এমন আবেদন সুপ্রিম কোর্টে জমা পড়তেই সংবাদমাধ্যমে তা উঠে এলে, কঙ্গনার স্পষ্ট দাবি, তিনি দেশের সবচেয়ে শক্তিশালী মহিলা। তাই তাঁর বিরুদ্ধে এমন পদক্ষেপ নিতে চাইছেন আইনজীবী।

KR SS Bengali News
প্রতীকী ছবি

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster