১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

এবারে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন বলিউডের ' কুইন ' কঙ্গনা

এই ছবিতে ইন্দিরার প্রধানমন্ত্রী থাকাকালীন সময়টাকে আংশিক ভাবে তুলে ধরার চেষ্টা করা হতে চলেছে।
Kangana ranaut photoshoot as indira gandhi Bengali News
ইন্দিরা গান্ধীর সাজে কঙ্গনা রানাওয়াত @twitter
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২১ ২২:২৮

এবারে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউডের কুইন' কঙ্গনা রানাওয়াত। তবে জানা যাচ্ছে, এই ছবি কিন্তু ইন্দিরার জীবনী নির্ভর নয়। এই ছবিতে ইন্দিরার প্রধানমন্ত্রী থাকাকালীন সময়টাকে আংশিক ভাবে তুলে ধরার চেষ্টা করা হতে চলেছে। এখনো ছবির নাম ঠিক করা হয়নি তবে কঙ্গনার প্রযোজনা সংস্থার তরফে এই নতুন ঘোষণা করা হয়েছে। কঙ্গনা একটি বিবৃতিতে লিখেছেন, "ভারতের যে সামাজিক এবং রাজনৈতিক অবস্থা, আগামী প্রজন্মকে এই ছবি প্রেক্ষাপট বুঝতে সাহায্য করবে।" এছাড়াও তার কথায়, এ ছবি দর্শকদের পিছিয়ে নিয়ে যাবে সেসময়কার আসল ঘটনাগুলির দিকে। ওয়াকিবহাল মহলের ধারণা, এই ছবির প্লট ঘুরবে সারা দেশে জরুরি অবস্থা জারি করার ঘটনা এবং অপারেশন ব্লুস্টার কে কেন্দ্র করে।

জানিয়ে রাখা ভাল, কঙ্গনা রানাওয়াত কেন্দ্রীয় শাসক দল বিজেপির একজন ঘোষিত সমর্থক। তবে তিনি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে আজ লিখেছেন, "ক্যারিয়ারের শুরুর দিকে একবার ইন্দিরার মত সেজে ছবি তুলেছিলাম। তবে ইন্দিরার মত একজন নেত্রীর চরিত্রে অভিনয়ের সুযোগ পাবো এটা কোনদিন আমি ভাবিনি। ছবির চিত্রনাট্য প্রায় শেষের পথে।" পরিচালক সাই কবিরের কঙ্গনা রানাওয়াত এর সাথে এটি দ্বিতীয় কাজ। এর আগে তিনি রিভলবার রানি ছবিতে কাজ করেছিলেন কঙ্গনার সাথে।

কঙ্গনার কথা অনুযায়ী, এই ছবির বাজেট বেশ বড় হতে চলেছে। এই ছবিতে আমরা সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী, মোরারজি দেশাই, লাল বাহাদুর শাস্ত্রীর ভূমিকায় বলিউডের প্রথম সারির অভিনেতাদের দেখতে পাবো। যদিও তাদের নাম এখনো পর্যন্ত জানাননি কঙ্গনা রানাওয়াত। ইন্দিরা ঘনিষ্ঠ লেখক খুশবন্ত সিং এর একটি উদ্ধৃতি শেয়ার করে কঙ্গনা লিখলেন, "এই ছবির চিত্রনাট্য একটি বইয়ের উপর ভিত্তি করে করা হবে।" তবে সেই বইয়ের লেখক সম্পর্কে এখনও পর্যন্ত আমরা কোন ধারণা পাইনি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster