২০ নভেম্বর, ২০২৬
বিনোদন

অর্জুনের অসফল হওয়ার পিছনে দায়ী জন আব্রাহাম, আক্ষেপ অর্জুন কাপুরের

মুক্তির পর থেকেই জনের ছবি যখন বক্স অফিসে ভাল ফল করছে অর্জুনের ছবি তেমন ব্যবসা করতে পারেনি
John Arjun Bengali News
জন আব্রাহাম ও অর্জুন কাপুর facebook.com/TheRealJohnAbraham & facebook.com/ArjunKapoorOfficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মার্চ ২০২১
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২১ ৭:১৩

মাথার ঘাম পায়ে ফেলে বছরের পর বছর ধরে একটা তিন ঘণ্টার ছবি তৈরী করার পর, তা অবশেষে সিনেমা হলে প্রকাশ পেলে, পরিচালক ও কলাকুশলীদের মধ্যে উদ্বেগ থাকে চরমে। আর সেই একই দিনে দুটো ছবি একসঙ্গে মুক্তি পেলে পরিচালক এবং অভিনেতাদের মধ্যে চলে ঠান্ডা লড়াই। বাচ্চাদের মতোন সরাসরি কেউ কাউকে দোষারোপ না করতে পারলেও মনে মনে কিন্তু একে অপরের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হন তা বলাবাহুল্য।

তবে একই দিনে ছবি মুক্তি পেলে, যার ছবি বেশি নজর কাড়ে, তাঁর গর্বের আর শেষ থাকে না। তবে অপরজনের অসফলতার জন্যেও কটাক্ষের মুখে পড়তে হয়। এমনই এক ঘটনার শিকার অর্জুন কাপুর এবং জন আব্রাহাম। কী ঘটেছিল তাঁদের মধ্যে? সম্প্রতি মুক্তি পেয়েছে জনের ছবি ‘মুম্বই সাগা’ এবং অর্জুনের ছবি ‘সন্দীপ অউর পিঙ্কি ফরার’। এরপরেই ছবির ফলাফলে নিজের ছবি অসফল হওয়ার জন্য সরাসরি জনকে দায়ী করে বসেন অর্জুন কপূর।

Mumbai Saga Bengali News
‘মুম্বই সাগা’য় জনের বিপরীতে রয়েছেন কাজল অগরওয়াল facebook.com/mumbaisagamovie

উল্লেখ্য ‘মুম্বই সাগা’য় জনের বিপরীতে রয়েছেন কাজল অগরওয়াল। অন্যদিকে, ‘সন্দীপ অউর পিঙ্কি ফরার’-এ অর্জুন কাপুরের সঙ্গে আছেন পরিণীতি চোপড়া। তবে অর্জুন কাপুরের ছবি মুক্তির ঠিক দুদিন পরেই জন আব্রাহাম নিজের ছবি মুক্তির দিন প্রকাশ্যে আনেন। এরপরেই শুরু হয় বির্তক। কাজেই, নিজের ছবি অসফল হওয়ার জন্য সরাসরি জনকে দায়ী করে বসেন অর্জুন কাপুর।

এরপরই জনের উদ্দেশ্যে নাম না করেই অর্জুন বলেন, 'করোনার জেরে সকলেই ইন্ডাস্ট্রির এই কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছেন। তাই প্রত্যেকেরই উচিত একে অপরের পাশে থাকা।' এমনকি ছবি মুক্তির পরেই সংবাদমাধ্যমকে তিনি পরোক্ষভাবে বলেন, ওঁরও কিছু কারণ থাকতে পারে এ রকম করার। প্রতিবার ফোন করে কারণ জিজ্ঞাসা করা সম্ভব নয়। ও নিশ্চয় কিছু ভেবেচিন্তে এমন সিদ্ধান্ত নিয়েছে।

তবে পরে জনসমক্ষেই অর্জুন বলেন, 'ছবির অসাফল্য কিংবা সাফল্যের পিছনে দিনক্ষণ অবশ্যই একটি বড় কারণ। কিন্তু তার থেকেও অনেক বড় কারণ দর্শক। তাই দুটো ছবিই ভাল ফল করুক বক্স অফিসে।'

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster