১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

খুনের হুমকি! একরত্তিকে মেয়েকে নিয়ে উদ্বেগে তারকা দম্পতি জয়-মাহি

থানায় ওই রাঁধুনীর বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর
Tara Jay mahhi Bengali News
instagram.com/mahhivij
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১ জুলাই ২০২২
শেষ আপডেট: ১ জুলাই ২০২২ ১৩:১৪

বাড়ির রাঁধুনীর হুমকির চোটে একরত্তি মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় একাধিক টুইট করেন বলিউড তারকা মাহি ভিজ আর জয় ভানুশালি। ইতিমধ্যেই থানায় ওই রাঁধুনীর বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। যদিও পরবর্তীতে নিজেদের টুইট ডিলিট করেছেন তারকা দম্পতি মাহি ভিজ ও জয় ভানুশালি।

গতকাল একটি টুইট করে মাহি বলেন, তাঁদের বাড়িতে কর্মরত রাঁধুনী চুরি করেছিল। সবটা বুঝতে পারায়, রাঁধুনীকে ছেড়ে দিতে চায় মাহি-জয়। তাতে কাজ হয় না বরং হুমকি দিয়ে ওই রাঁধুনী বলেন, '২০০ বিহারী নিয়ে দাঁড় করিয়ে দেব'। এছাড়াও বলি তারকা মাহির অভিযোগ, ওই রাঁধুনী ছুড়ি দিয়ে তাঁকে আঘাত করার ভয়ও দেখিয়েছে। 

এরপরেই দায়ের হয় এফআইআর। চুরির অপরাধে ওই রাঁধুনীকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। তবে গতকাল জামিন পেয়ে মুক্ত হয়েছে অভিযুক্ত। এরপর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন মাহি।

মাহি বলেন, "লোকটা মদ খেয়ে আমাদের হমকি দিতে থাকে। আমরা পুলিশে যাই। আমি নিজের জন্য ভয় পাই না, আমার ভয় শুধু মেয়েকে নিয়ে।"

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মাহি বলেন, "আমি যখন পুলিশ স্টেশনে গিয়েছি, তখনও লোকটা আমাকে ফোন করে যাচ্ছে। সব রেকর্ডিংসও আমার কাছে আছে। চারিদিকে যা হচ্ছে, খুব ভয় লাগছে। যদি আমাকে কুপিয়ে দেয়? আমার সঙ্গে কিছু হলে তো মানুষ পরে প্রতিবাদ করবে, তার আগে যা ক্ষতি হওয়ার তা তো হয়েই যাবে। আমি আমার পরিবারের নিরাপত্তা নিয়ে খুব ভয় পাচ্ছি। যদি লোক জড়ো করে আমাদের উপরে হামলা করে তখন কী হবে?"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster