১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

২০০ কোটির আর্থিক প্রতারণা, দেশ ছেড়ে বেরোতে বাধা অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে

ইডি তারকা অভিনেত্রীর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে
Jacqueline Fernandez instagram Bengali News
instagram.com/jacquelinef143
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ৫ ডিসেম্বর ২০২১ ২৩:৪৪

দুবাইয়ে একটি শোতে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। কিন্তু অঘটন ঘটল মুম্বাই বিমানবন্দরে। নিজের শোতে যেতে পারলেন না তিনি। তাঁকে মুম্বাই বিমানবন্দরে আটকে দেন ইমিগ্রেশন আধিকারিকরা। অভিনেত্রীর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে এবং তার জন্য তিনি দেশ ছাড়তে পারেননি। আসলে অতিসম্প্রতি ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার একটি মামলায় অভিনেত্রীর নাম জড়িয়েছে। তাই ইডি তারকা অভিনেত্রীর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে। সেইজন্য তাঁকে আজকে দেশ ছেড়ে দুবাইয়ে উড়ে যেতে বাধা দেওয়া হয়েছে।

আসলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় সুকেশ চন্দ্রশেখর এবং অন্যান্য বেশ কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট জমা করেছে। সেই তালিকাতেই রয়েছেন তারকা অভিনেত্রী। অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর নাকি জ্যাকলিনকে টাকা পাঠিয়েছিলেন। সেই লেনদেনের কিছু তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে। দিল্লি পুলিশের ইকনোমিক অফেন্সেস উইং কিছুদিন আগেই সুকেশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল এবং তাঁর বিরুদ্ধে ২০০ কোটি টাকার অপরাধমূলক ষড়যন্ত্র ও প্রতারণার অভিযোগ এনেছিল। পুলিশ তাঁর চেন্নাইয়ের বাংলোতে তল্লাশি চালিয়ে ৮২ লক্ষ টাকা এবং ২ কেজি সোনা ও ১৬টি দামি গাড়ি বাজেয়াপ্ত করেছিল।

তারপর থেকেই এই মামলায় নাম জড়িয়েছিলেন তারকা অভিনেত্রী। এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে ডেকে পাঠিয়ে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট এর নিরিখে বয়ান রেকর্ড করে। তবে তখন অভিনেত্রী শুধুমাত্র সাক্ষী হিসেবে ইডি দপ্তরে গিয়েছিলেন বলে দাবি করেছিলেন। তবে এই মামলায় মোড় ঘুরিয়ে দিয়েছে জ্যাকলিনের সঙ্গে সুকেশের বিভিন্ন ঘনিষ্ঠ চুম্বনের ছবি যা কিছুদিন আগেই নেটদুনিয়াতে ভাইরাল হয়ে গেছিল। সেই সমস্ত ছবির ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে চলতি বছরের এপ্রিল জুন মাস নাগাদ জ্যাকলিনের সাথে সুকেশের প্রায় ৪ বার দেখা হয়েছিল। এই প্রসঙ্গে সুকেশের আইনজীবী দাবি করেছেন যে তাঁর মক্কেলের সাথে সম্পর্ক রয়েছে তারকা অভিনেত্রীর। যদিও এই দাবি অস্বীকার করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster