১৭ নভেম্বর, ২০২৬
বিনোদন

বি-টাউনে আত্মপ্রকাশ ইরফান পুত্র বাবিলের, নিজেই শেয়ার করলেন টিজার

নেটফ্লিক্সে প্রকাশ্যে এই ছবি, গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়
Babil Bengali News
বি-টাউনে আত্মপ্রকাশ ইরফান পুত্র বাবিলের instagram.com/babil.i.k
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২১ ২০:৪০

চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করতে চলেছে প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খান। তবে দুঃখের বিষয়, বড় ছেলে বাবিলকে পর্দায় দেখে যেতে পারলেন না প্রয়াত অভিনেতা ইরফান খান। খবর, বাবিলের প্রথম ছবি ‘কালা’র প্রযোজনায় রয়েছে ‘ক্লিন স্লেট ফিল্মস’ অর্থাৎ অনুষ্কা শর্মা এবং তাঁর দাদা কর্ণেশ শর্মার প্রযোজনা সংস্থা।

ছবিটি পরিচালনা করছেন ‘বুলবুল’-এর পরিচালক অন্বিতা দত্ত। ‘নেটফ্লিক্স অরিজিনাল ফিল্ম’ হিসেবে মুক্তি পাচ্ছে এই ছবিটি। বাবিলের সঙ্গে অভিনয় করছেন ‘বুলবুল’ খ্যাত তৃপ্তি ডিমরি।

ছবির আর একটি বড় চমক টলিউডের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবির প্রথম ঝলক দেখতে পাওয়া গেল বাবিলের ইনস্টাগ্রামে, ছবির এক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাবিল লেখেন, "তৃপ্তি ডিমরি ফিরে এসেছে! (আর আমার খানিকটাও) যদিও ছবিতে আমাকে ‘লঞ্চ’ করা হচ্ছে, এ রকম বাক্যে বিশ্বাসী নই আমি। দর্শক ছবি দেখার পরে বিচার করবেন সেটা। কালা আসছে তার লড়াইয়ের গল্প বলতে। তার মায়ের হৃদয়ে জায়গা করে নেওয়ার লড়াই।"

সম্প্রতি ৬৬ তম ফিল্মফেয়ার অনুষ্ঠানে “আংরেজি মিডিয়ামের” জন্য সেরা অভিনেতা হিসেবে সম্মান পান প্রয়াত অভিনেতা ইরফান খান। আর বাবার অবর্তমানে সেই পুরস্কার নিতে মঞ্চে উঠে ২২ বছরের এই তারকা পুত্র আবেগে ভেঙে পড়ে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster