৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

Independence Day : সোশ্যাল মিডিয়া ভরেছে তারকাদের শুভেচ্ছা বার্তায়

তারকাদের মধ্যে অনেকেই ভুলেছেন স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাতে

আজ ১৫ আগস্ট, ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে করোনা (Coronavirus) আবহে সুরক্ষাবিধি মেনেই পালিত হচ্ছে স্বাধীনতা দিবস (Independence Day)। রাজ্যে রাজ্যে পালিত হয়েছে স্বাধীনতা দিবস। লাল কেল্লায় ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাদ যাননি রাজনৈতিক কর্মকর্তারা। তবে এবার ভার্চুয়ালি শুভেচ্ছা জানিয়েছেন অধিকাংশ তারকা।

সাদা টপ, ডেনিম জিন্স আর খোলা চুলে হাতে পতাকা নিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।

সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী।

সাদা চুড়িদার এবং নীল ওড়নাতে হাতে গাঁদা ফুলের মালা নিয়ে স্বাধীনতা দিবসে ছবি পোস্ট আর এক সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের।

অন্যদিকে পুরোনো স্মৃতিচারণ পার্ণোর (Parno Mittra)। স্বাধীনতার দিবসের তৎকালীন সময়ের একটি সংবাদপত্রের ছবি পোস্ট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।

অন্যরা যখন শুভেচ্ছা জানাতে ব্যস্ত, তখন ভিডিও শেয়ার করে স্বাধীনতার অর্থ বোঝালেন কোয়েল মল্লিক (Koel Mallick)। ভিডিও বার্তায় অভিনেত্রী জানান, তাঁর কাছে স্বাধীনতা মানে শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা নয়। নারী-পুরুষ নির্বিশেষে তাঁদের যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারা, কারও অনুমতি না নিয়ে অসহায় মানুষের সাহায্য করা, ধর্ম ও জাতপাতের ভেদাভেদ না করা, ভয় না পেয়ে নিজের মতামত প্রকাশ করতে পারা তাঁর কাছে স্বাধীনতা। উচ্ছৃঙ্খল না হয়ে নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারাও স্বাধীনতা বলে জানান কোয়েল।

রাজনীতির সঙ্গে বর্তমানে ওতপ্রতভাবে জড়িত অভিনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। সামলাচ্ছেন বহু দায়িত্ব। স্বাধীনতা দিবসে এদিন রেড রোডের ভিডিও পোস্ট করলেন সায়নী।

ওদিকে কিছুটা মিমির স্টাইলেই ছবি পোস্ট সায়ন্তিকার (Sayantika Banarjee)। তবে জিন্সের বদলে তিনি পরেছেন শাড়ি।

সঙ্গে অনুগামীদের জন্য ভিডিও বার্তা শেয়ার করলেন অভিনেত্রী।

শুভেচ্ছা জানিয়েছেন দেব (Dev Adhikari)। ক্যাপশনে লিখেছেন, জয় হিন্দ।

শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। একই সঙ্গে তিনটি পোস্ট শুভশ্রীর।

শুভেচ্ছা জানিয়েছেন ঋতাভরী চক্রবর্তী, প্রসেনজিৎ, আবীর, জিৎ, প্রিয়াঙ্কা সরকার, কৌশানী, অঙ্কুশ, বনি, ইশা ও তনুশ্রী আরও অনেকেই। তবে খুঁজে পাওয়া যায়নি বহু জনপ্রিয় তারকাদের পোস্ট।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster