৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

আমি অবাঞ্ছিত শিশুকন্যা! ট্যুইটারে দাবি কঙ্গনার

গত সোমবারই জীবনের চতুর্থ জাতীয় পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী
kangana ranaut holding lamp Bengali News
instagram @kanganaranaut
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৮ মার্চ ২০২১
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২১ ১৫:৫১

ফের বিস্ফোরক কঙ্গনা রানাউত (Kangana Ranaut)! তবে এবার নিজের জীবন নিয়েই বির্তকিত মন্তব্য করে ট্যুইটারে সরব অভিনেত্রী। বলিউড থেকে হলিউড কিংবা রাজনৈতিক ময়দান, সবেতেই ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ হিসেবেই খ্যাত কঙ্গনা। বহুবার ট্যুইটার কর্তৃপক্ষের তরফেও কঙ্গনার ট্যুইট মুছে দেওয়া হলেও, থামার পাত্রী নন তিনি। বারংবারই ট্যুইটারে অন্যদের বিরুদ্ধে কলম ধরেন অভিনেত্রী।

তবে এবার ট্যুইট করে তিনি দাবি করলেন, তিনি ছিলেন একজন অবাঞ্ছিত শিশুকন্যা! কিন্তু তা সত্ত্বেও তিনি নিজের কাজের মধ্যে নিজের প্রয়োজনীয়তাকে প্রমাণ করতে পেরেছেন।

kangana ranaut Bengali News
facebook @KanganaRanaut

এদিন রবিবার সকালে ট্যুইট করে কঙ্গনা আরও লেখেন, "আমি ছিলাম একজন অবাঞ্ছিত শিশুকন্যা। আজ আমি সেরা ফিল্ম নির্মাতা, শিল্পী ও টেকনিশিয়ানদের সঙ্গে কাজ করি। অর্থ নয়, খ্যাতি নয়, আমি আমার কাজ ভালবাসি। যখন দুনিয়া আমার দিকে তাকিয়ে বলে ‘এটা একমাত্র তুমিই করতে পারো’, আমি বুঝতে পারি আমি অবাঞ্ছিত হতে পারি, কিন্তু আমাকে দরকার ছিল। খুবই দরকার ছিল।"

উল্লেখ্য, এই মুহূর্তে নিজের কেরিয়ার নিয়ে খুবই ব্যস্ত কঙ্গনা। গত সোমবারই জীবনের চতুর্থ জাতীয় পুরস্কার (National Awards) পেয়েছিলেন অভিনেত্রী। তার পরের দিনই নিজের জন্মদিনে, তিনি প্রকাশ করেন বহু প্রতীক্ষিত ‘থালাইভি’ (Thalaivi) সিনেমার ট্রেলার।

kangana ranaut thalaivi movie trailer Bengali News
@twitter

আর তার উপর পাঙ্গা ও মনিকর্ণিকা ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরষ্কার পেয়ে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে ধন্যবাদও জানান কঙ্গনা রানাওয়াত।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster