৩০ অক্টোবর, ২০২৬
বিনোদন

ফের মানবিক অক্ষয়! কোভিড যুদ্ধে সাহায্যের পর এবার নৃত্যশিল্পীদের সাহায্য করবেন অভিনেতা

লকডাউনে প্রায় ৩৬০০ নৃত্যশিল্পীকে সাহায্য করবেন অক্ষয় কুমার
Akshay Kumar Bengali News
অক্ষয় কুমার ~ Twitter@AkshayKumar
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মে ২০২১
শেষ আপডেট: ২৬ মে ২০২১ ১১:১২

করোনার (COVID-19) ঢেউয়ে বিপর্যস্ত জনজীবন। লকডাউনের (Lockdown) কাজ হারিয়েছেন বহু। গতবছরের মতোন এবছরেও ফের সমস্যায় বলিউড ইন্ডাস্ট্রির (Bollywood) সঙ্গে যুক্ত বহু শিল্পী। কারণ অধিকাংশ তারকারাই রোজ হিসেবে কাজ করেন। আর তারকারা ছাড়াও বহু কর্মী কাজ করেন ইন্ডাস্ট্রিতে। কিন্তু দু' মাস ধরে মহারাষ্ট্রে শ্যুটিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি থাকায় সমস্যায় পড়েছেন তাঁরা। তবে ইতিমধ্যেই যশরাজ স্টুডিও, সলমন খান টেকনিশিয়ান, মেকআপ আর্টিস্ট ও তাঁদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিলেন। যশরাজ ফিল্মস কর্মীদের টিকাকরণের কথাও জানিয়েছিলেন।

তবে এবার বলি ইন্ডাস্ট্রির নৃত্যশিল্পীদের পাশে দাঁড়ালেন অক্ষয় কুমার। লকডাউনে প্রায় ৩৬০০ নৃত্যশিল্পীকে সাহায্য করবেন তিনি। এই তালিকায় রয়েছে ১৬০০ জুনিয়ার কোরিওগ্রাফার ও বয়ষ্ক নৃত্যশিল্পী এবং ২০০০ ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট। উল্লেখ্য, এর আগেও টুইঙ্কল ও অক্ষয় করোনা অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে ১০০ অক্সিজেন কনসেনট্রেটর দান করছেন। এমনকি গৌতম গম্ভীরের স্বেচ্ছাসেবী সংগঠনে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে ১ কোটি টাকা আর্থিক সাহায্যও করেছিলেন। গতবছরেও করোনা আবহে সাহায্যের হাত বাড়িয়েছিলেন তিনি।

তবে এবছর কিছুদিন আগেই ছিল কোরিওগ্রাফার গণেশ আচারিয়ার জন্মদিন। অক্ষয় গণেশের কাছে জানতে চান জন্মদিনে তিনি কি উপহার চান? তখন গণেশ জানান, ইন্ডাস্ট্রির সমস্ত নৃত্যশিল্পীদের মুখের ভাত জোগানোর একটা সাময়িক বন্দোবস্ত ছাড়া কিছুই চান না তিনি। আর তার পরেই গণেশের এনজিওর পক্ষ থেকে নৃত্যশিল্পীদের জন্য রেশন তুলে দেওয়ার বন্দোবস্ত করেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured