১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

রথ-যাত্রার পুণ্য লগ্নে সামিল টলিউড, উৎসবে মাতলেন তারকারা

টলিউড তারকাদের রথযাত্রা উদযাপনের সাক্ষী থাকুন আপনারাও

রথ-যাত্রার পুণ্য তিথিতে মেতে উঠেছেন আট থেকে আশি। স্বাভাবিকভাবে বাদ যাননি টলিউড তারকারাও। কে কেমন ভাবে করলেন মহাপ্রভুর আরাধনা, তারই খোঁজ রইল এই প্রতিবেদনে।

ইমন চক্রবর্তী - প্রভু জগন্নাথ দেবের ভক্ত গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। প্রতিবারই তিনি নিজের মত করে মহাপ্রভুর আরাধনায় ব্রতী হন। সম্প্রতি আশা অডিওর পক্ষ থেকে একটি জগন্নাথের শ্লোক গেয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা। সামাজিক মাধ্যমে ইমনের আবদার, তাঁর এই গান যেন সকল শ্রোতা শোনেন, এবং প্রভু জগন্নাথকেও শোনান।

রচনা ব্যানার্জী - অভিনেত্রী রচনা ব্যানার্জীকে (Rachna Banerjee) দেখা গেল তাঁর সংসদীয় কেন্দ্র গুপ্তী পাড়ায় রথ যাত্রায় মেতে উঠতে। এলাকার মানুষের সঙ্গে টানলেন রথের দড়ি।

অপরাজিতা আঢ্য - অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "এই রথ যাত্রায় পূর্ন হোক সকল মনোরথ"।

রুক্মিণী মৈত্র - কলকাতার অন্যতম জনপ্রিয় রথ উৎসব পালন করা হয় মিন্টো পার্কের ইস্কনে। সেই আনন্দ যজ্ঞেই এবারে মেতে উঠলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। ঘিয়ে রঙের শাড়ি, এবং খোঁপায় জুঁই ফুলের মালা দিয়ে, অভিনেত্রী সেজে উঠেছিলেন হুবহু বৈষ্ণব ভক্তের মত।

মনামি ঘোষ - বাড়িতেই মহাপ্রভুর আরাধনা করেছেন অভিনেত্রী মনামি ঘোষ (Monami Ghosh)। খিচুড়ি ও রকমারি ভাজার সঙ্গে মহাপ্রভুকে করেছেন ভোগ নিবেদনও।

পৌষালী ব্যানার্জী - "রথ টানলে দুর্গা আসে" এই প্রাচীন প্রবাদের সাক্ষী থাকলেন গায়িকা পৌষালী ব্যানার্জী (Pousali Banerjee)। রথযাত্রার পুণ্য লগ্নে একটি খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন গায়িকা।

শুভশ্রী গাঙ্গুলি - বাড়িতেই জগন্নাথ দেবের পুজো করেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। প্রতিবার জাঁকজমক করে আয়োজন করলেও, এবারে ঘরোয়া ভাবেই পুজোর আয়োজন করেছিলেন বড় পর্দার 'বাবলি'।

কাঞ্চন মল্লিক - মধুচন্দ্রিমা থেকে ফিরেছেন সদ্য। কিন্তু মহাপ্রভুর আরাধনায় কোনও খামতি রাখলেন না নব দম্পতি কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) ও শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। ধুমধাম করে সারলেন পুজো।

সায়নী ঘোষ - যাদবপুরের সংসদীয় এলাকার মানুষের সঙ্গে রথের দড়ি টানতে দেখা গেল অভিনেত্রী সায়নী ঘোষকেও (Saayoni Ghosh)।

গৌরব চক্রবর্তী - সামাজিক মাধ্যমে অভিনেতা গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty), স্ত্রী রিদ্ধিমা ঘোষকে (Ridhima Ghosh) নিয়ে জানিয়েছেন রথ যাত্রার শুভেচ্ছা।

এছাড়াও স্বয়ং 'মিস্টার ইন্ড্রাস্ট্রি' প্রসেনজিৎ চ্যাটার্জী থেকে শুরু করে, অভিনেতা দেব, অঙ্কুশ হাজরা, অভিনেত্রী কোয়েল মল্লিকসহ অনেক তারকাই সামাজিক মাধ্যমে জানিয়েছেন রথ যাত্রার শুভেচ্ছা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster