১৫ নভেম্বর, ২০২৬
বিনোদন

নিজের বিধানসভা কেন্দ্রের এলাকাবাসীর সঙ্গে ভাইফোঁটা উদযাপন করলেন অভিনেতা হিরণ

ভাইফোঁটার বিশেষ দিনে খড়গপুর সদরে নিজের বিধানসভা কেন্দ্রের এলাকাবাসীর সঙ্গে ভাইফোঁটা উদযাপন করলেন বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়
Hiraan bhauphota Bengali News
হিরনের ভাইফোঁটা https://www.facebook.com/trisha.chakladar.1
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২১
শেষ আপডেট: ৬ নভেম্বর ২০২১ ২০:০১

ভারতীয় জনতা পার্টির তারকা বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় ভাইফোঁটার দিন খড়গপুর সদরে নিজের বিধানসভা কেন্দ্রের মানুষদের কাছ থেকে ভাইফোঁটা নিলেন। নিজের এলাকার মানুষদের সঙ্গে উৎসবের আমেজে মেতে উঠলেন অভিনেতা তথা সাংসদ হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। বিজেপি বিধায়ক এদিন বললেন, 'স্থানীয় সমস্ত বন্ধুরা মিলে আজ আমায় একটা উপহার দিয়েছে। ভাইফোঁটা একটা প্রতীকী ব্যাপার। তার আসল উদ্দেশ্য হলো ভাই দাদা কিংবা ভাতৃসম সকলের মঙ্গল কামনা করা। তাদের জীবনের সমস্ত কালো মুছে দিয়ে ভালো আনার প্রার্থনা করেন বোনেরা এদিন। আমার নিরাপত্তার সঙ্গে যারা যুক্ত তারা নিজেদের জীবনের সমস্ত আনন্দ বাদ দিয়ে আমাদের সকলের মত কর্তব্য করছে। আজকের দিনটা আমাদের তাদের পাশে থাকা উচিত। তাদের আনন্দ দেওয়া আমাদের কর্তব্য। আমি সেটাই করার চেষ্টা করছি আজকের দিনে।'

নিজের বাড়িতে ভাইফোঁটা পালন করলেন বিধায়ক হিরণ। ভাইফোঁটা নিয়ে এলাকাবাসী বোনেদের হাতে গণেশ লক্ষী আঁকা ছোট রুপোর কয়েন তুলে দিলেন বিজেপি বিধায়ক। ভাইফোঁটার বিশেষ দিনে এবারে নিজের বোনেদের থেকে অনেকটা দূরে আছেন বিজেপি বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়।' সেই প্রসঙ্গে হিরন বললেন, 'ওরা আমার সঙ্গে সারাজীবন রয়েছেন। আমার বর্তমানে বিধায়ক হিসেবে আমার উচিত মানুষের পাশে থাকা। যেখানকার মানুষ বিশ্বাস করে আমাকে বিধায়ক করেছেন, তাদের সকলের কর্তব্য পালন করা এবং সেখানকার বিধায়ক হিসেবে নিজের দায়িত্ব পালন করা। তাই এই মুহূর্তে আমার প্রধান কর্তব্য হলো আমার সমাজ এবং আমার বিধানসভার পাশে থাকা। ভাই ফোটার মত একটা গুরুত্বপূর্ণ দিন তাদের সঙ্গে পালন করা। আমি এই কারণেই নিজের কর্তব্য পালন করতে এখানে রয়েছি।'

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster