১৭ নভেম্বর, ২০২৬
বিনোদন

Mimi Chakraborty : ৩৩-এ পা দিলেন মিমি চক্রবর্তী, জন্মদিনে শুভেচ্ছার বন্যা নেটপাড়ায়

শুভ জন্মদিন মিমি চক্রবর্তী
Mimi new 25th Dec Bengali News
instagram.com/mimichakraborty
shreya-saha
শ্রেয়া সাহা
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২ ১৬:২৫

উইকিপিডিয়া জানান দিচ্ছে আজ ৩৩-এ পা দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Tollywood Actress Mimi Chakraborty)।

সোশ্যাল মিডিয়া ভরেছে তাঁর জন্মদিনের শুভেচ্ছায়। নিজেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। শেয়ার করছেন একের পর এক অনুগামীর শুভেচ্ছা বার্তা, জানাচ্ছেন ধন্যবাদ। বর্তমানে একাধিক ফ্যানপেজ এবং প্রচুর জনপ্রিয়তার সঙ্গে তিন মিলিয়ন ফলোয়ার্স নিয়ে সগৌরবে চলছে মিমির ইনস্টাগ্রাম হ্যান্ডেল।

শুধু অভিনেত্রী হিসেবে নন। সাংসদ হিসেবেও মিমির অনুগামী সংখ্যা কম নয় বটে। উল্লেখ্য, জলপাইগুড়িতে জন্ম মিমির। তবে তাঁর শৈশব কেটেছে অরুনাচল-প্রদেশের তিরাপ জেলার দেওমালি শহরে। যদিও পরবর্তীতে ফের জলপাইগুড়ির পৈত্রিক বাড়িতে চলে আসেন তিনি।

এরপর সেখানেই একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা শেষ করে কলকাতায় আসেন মিমি। ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজিতে স্নাতক হন তিনি। তবে মিমিকে এখন অভিনেত্রী হিসেবে দেখলেও, অভিনয় করার আগে 'ফেমিনা মিস ইন্ডিয়া'তে একজন মডেল হিসেবে দেখা গিয়েছিল। এরপর 'চ্যাম্পিয়ন' ছবিতে গৌণ ভূমিকায় অভিনয় করেন মিমি।

পরে ঋতুপর্ণ ঘোষের 'গানের ওপারে' ধারাবাহিকে এক্কেবারে মুখ্য চরিত্রে অভিনয় করেন মিমি। 'পুপে' চরিত্রে অভিনয়ের পরে আর তাঁকে পিছনে ফিরে যেতে হয়নি। পরে ৭ই ডিসেম্বর, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত 'বাপি বাড়ি যা' চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয়ের যাত্রা শুরু। এরপর 'বোঝেনা সে বোঝেনা', 'প্রলয়', 'গল্প হলেও সত্যি', 'বাঙালী বাবু ইংলিশ মেম' এবং 'শুধু তোমারই জন্য', 'এসওএস কলকাতা', 'গ্যাংস্টার', 'টোটাল দাদাগিরি' সহ আরও একাধিক হিট ছবি দর্শককে উপহার দিয়ে গিয়েছেন তিনি।

শেষে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তাঁকে যাদবপুর থেকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। জিতেও যান তিনি। কাজেই বর্তমানে তিনি যাদবপুর লোকসভা আসনের এমপি।

এই ছিল মিমির চেনা যাত্রাপথ। অবশ্যই তা এতটা সহজ ছিল না। এত সব কিছু খুব সময়ে অর্জন করতে কম ঝক্কি হয়নি। নিজের ইচ্ছা, কাজ করার ক্ষমতা, সৎ ব্যবহার এবং মানুষের প্রতি ভালোবাসা না থাকলে এসব সম্ভব হত না। মিমির জীবনেও কম সমস্যা আসেনি, তবে সবটাই নিজের পরিশ্রমের দ্বারা পার করেছেন তিনি। জন্মদিন ভালো কাটুক অভিনেত্রীর। রইল শুভেচ্ছা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster