৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

মুক্তি পেল 'গোবিন্দ নাম মেরা'র ট্রেলার, হটস্টারে আসতে চলেছে ভূমি-ভিকি-কিয়ারা জুটি

আবারও বিবাহ বহির্ভূত সম্পর্কের গল্প নিয়ে আসছেন ভূমি পেরনাকার

২০১৯ সালের ছবি, 'পতি পত্নী ঔর ভো' (Pati Patni Aur Woh) এ ভূমি পেরনাকার (Bhumi Pednekar) এবং কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) দাম্পত্যে বাধ সেধেছিলেন অনন্যা পাণ্ডের (Ananya Panday) চরিত্রটি। এবারেও 'গোবিন্দ নাম মেরা' (Govinda Naam Mera) তে ভূমি এবং ভিকি কৌশলের (Vicky Kaushal) দাম্পত্যে বাধ সাধবেন কিয়ারা আদভানি (Kiara Advani)। আগামী মাসের ১৬ তারিখ এই ছবি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। গৌরী অর্থাৎ ভূমি এবং গোবিন্দ ওরফে ভিকির 'টক্সিক' দাম্পত্য। গৌরীর জোর জুলুমে অতিষ্ঠ হয়ে উঠেছে তাঁর স্বামীর জীবন। গোবিন্দ চায় বিচ্ছেদ। এদিকে গৌরী তাঁর প্রেমিককে নিয়ে হাজির হয় গোবিন্দর সঙ্গে পরিচয় করাতে। তবুও বিচ্ছেদের জন্য গোবিন্দর থেকে চড়া মূল্যের ক্ষতিপূরণ চায়। গৌরীর কাছে গোবিন্দ 'বেকার' হলেও, তিনি আসলে 'কোরিওগ্রাফার'। গৌরীর নিপীড়নে তাঁর আশ্রয় হয়ে ওঠে সুকু, ওরফে কিয়ারা আদভানি। এরই মাঝে এক খুনের ঘটনায় তাঁরা জড়িয়ে পড়েন। হাসি, মজা, 'টক্সিক রিলেশনশিপ', পরকীয়া, খুন, ইত্যাদি হল এই ছবির ভিত।

শশাঙ্ক খৈতান (Shashank Khaitan) পরিচালিত এই ছবি মুক্তি পাবে ১৬ ডিসেম্বর, ডিজনী+হটস্টারে। ২০২০ তে ভিকি এবং ভূমি জুটি বাঁধেন, 'ভুত: দ্য হন্টেড শিপ' (Bhoot: The Haunted Ship) ছবিতে। ২০১৮ র মুক্তিপ্রাপ্ত 'লাস্ট স্টোরিজ' (Last Stories) এ দম্পতির ভূমিকায় দেখা গেছিল ভিকি এবং কিয়ারাকে। এবারে তাঁদের তিনজনের জুটি দর্শকমহলে কেমন সাড়া ফেলতে পারে, তারই অপেক্ষা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster