১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

"আমার বাবার নাম অন্যায়, মার নাম অত্যাচার", এ কেমন পরিচয় দিলেন 'প্রসেনজিৎ'?

প্রসেনজিতের পরিচয় জ্ঞাপনে উচ্ছ্বসিত ঋতুপর্ণা, করে ফেললেন প্রেম নিবেদন

ধরুন আপনি কারুর পরিচয় জানতে চাইলেন, তার উত্তরে তিনি আপনাকে বললেন, "আমার বাবার নাম অন্যায়, মার নাম অত্যাচার, এই অন্যায় অত্যাচারের মাঝেই হচ্ছে আমার জন্ম।" এমন পরিচয় জ্ঞাপন শুনে স্বভাবতই আপনার তাঁকে ভুল বোঝা উচিত, কিন্তু 'ঋতুপর্ণা' তা করেননি। বরং এমন করেই তিনি চিনে নিলেন তাঁর প্রাণের 'দোসর' প্রসেনজিতকে। আসলে এটি হল আসন্ন ছবি, 'প্রসেনজিৎ weds ঋতুপর্ণা'র (Prosenjit weds Rituparna)একটি প্রচার দৃশ্য (Promotion Scene) মাত্র।

ঘটনাটা আর একটু বিস্তারিত ভাবে বলা যাক। সম্রাট শর্মা (Smarat Sharma) পরিচালিত আসন্ন ছবি (Tollywood Movie), 'প্রসেনজিৎ weds ঋতুপর্ণা' তে দেখা যাচ্ছে, ঋতুপর্ণা নামের এক যুবতী, অভিনেতা প্রসেনজিতের অন্ধ ভক্ত। বিয়ে করলে তিনি তাঁকেই করবেন। কাকতালীয় ভাবে তাঁর বিবাহিত স্বামীর নামও হয় প্রসেনজিতের নামে। ফলে কতটা পর্দায় জাদু করতে পারবে এই নতুন প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি, তারই এখন অপেক্ষা।

খুব স্বাভাবিক ভাবেই, চলছে ছবির প্রচার। সম্প্রতি তারই একটি দৃশ্য সামাজিক মাধ্যমে (Social Media) ভাগ করে নিয়েছেন স্বয়ং অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী (Prosenjit Chatterjee) এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। সেখানেই ছবির দুই মুখ্য চরিত্রের অভিনেত্রী এবং অভিনেতার মধ্যে চলছে, প্রসেনজিৎ ঋতুপর্ণা হিসেবে পরিচয় পর্ব। 'কাছের মানুষ' প্রসেনজিতের 'অন্যায় অত্যাচার' (Annyaya Attyachar) ছবির সংলাপ দিয়ে হবু স্বামী প্রসেনজিতকে পরিচয় দিতে দেখে, প্রেমে পড়েন ঋতুপর্ণা। এবং তৎক্ষণাৎ করে বসেন প্রেম নিবেদন। এই চরিত্র দুটিতে অভিনয় করেছেন ছোট পর্দার পরিচিত মুখ ইপ্সিতা মুখার্জী (Ipsita Mukherjee), এবং 'শ্রীকান্ত' খ্যাত ঋষভ বসু (Rishav Basu)। এছাড়াও বিভিন্ন চরিত্রে মানসী সিনহা, অভিজিৎ গুহকে দেখা যাবে। বিশেষ চমক হিসেবে থাকবেন খোদ প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি। আগামী ২৫ নভেম্বর প্রেক্ষাৃগৃহে মুক্তি পাবে এই ছবি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster