২৩ নভেম্বর, ২০২৬
বিনোদন

বিনামূল্যে করোনা পরীক্ষা, মিলবে টিকাও, করোনা রুখতে সিদ্ধান্ত টলিপাড়ার

আগামী ১৭ দিনে অন্তত ২৫০০ জনের কোভিড টেস্ট করা হবে
Technicians' Studio Bengali News
টেকশিয়ান স্টুডিও instagram.com/chowdhury_saheb_official
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১০ মে ২০২১
শেষ আপডেট: ১০ মে ২০২১ ১৮:৩০

করোনার (COVID-19) ত্রাসে গোটা দেশ। অতিমারীর (Corona Virus) দ্বিতীয় পর্বে আক্রান্তের সংখ্যা, প্রথম ঢেউ (First Wave)-কে পিছনে ফেলে দিয়েছে। এতেই তড়িঘড়ি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত টলিউডের (Tollywood)। উল্লেখ্য, এর আগেই কলাকুশলীদের অভিযোগ ছিল, বহু তারকারা নিজেদের রোগ লুকিয়ে কাজ করছেন পেটের দায়ে। তবে শ্যুটিং বন্ধের বিরুদ্ধে ছিলেন, বহু কলাকুশলী।

আবার অনেকেরই বক্তব্য ছিল, স্যানিটাইজ ও থার্মাল চেক আপ করার পরেও স্টুডিও পাড়াতে রুখতে সম্ভব হচ্ছে না করোনা সংক্রমণ। এমন পরিস্থিতিতে টলিপাড়ায় সোমবার থেকে শুরু হল করোনা পরীক্ষা। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্সের তত্ত্বাবধানে ভারতলক্ষ্মী স্টুডিওতে শুরু হয়েছে এই ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট (Rapid Antigen Test)।

ফেডারেশন সূত্রের খবর, সম্পূর্ণ বিনামূল্যে কলাকুশলীদের এই পরীক্ষা করানো হচ্ছে। এদিন মোট ১১১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে বলে খবর। এ বিষয়ে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "টানা ১৮ দিন ধরে চলবে এই করোনা পরীক্ষা। তারপর সকলকে টিকা দেওয়ার বন্দোবস্ত করা হবে। আগামী ১৭ দিনে অন্তত ২৫০০ জনের কোভিড টেস্ট করা হবে। আর্টিস্ট ফোরাম এখন ফেডারেশনের অংশ নয়। কিন্তু কোনও অভিনেতা-অভিনেত্রী করোনা পরীক্ষার এই পরিষেবা নেওয়ার জন্য আবেদন করলে তাঁর নাম অবশ্যই নথিভুক্ত করা হবে।"

উল্লেখ্য, গত মাসেই যশরাজ ফিল্মস সংস্থার তরফেও সমস্ত কলাকুশলীদের বিনামূল্য টিকাকরণের কথা জানিয়ে নজির গড়েছিল। এবার কিছুটা সেই পথেই টলিপাড়া।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster