১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

প্রথম প্রযোজনার ফিল্মই অস্কারের দৌড়ে সেরা, প্রশংসিত বিদ্যা বালান

অস্কার প্রতিযোগিতায় সেরা শর্ট ফিল্ম ক্যাটাগরিতে জায়গা করে নিল, বিদ্যা বালান অভিনীত ‘নটখট’
বিদ্যা বালান Bengali News
নটখট-বিদ্যা বালান Twitter
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২১ ২১:০৩

বিদ্যা বালান অভিনীত শর্ট ফিল্ম ‘নটখট’ ২০২১ সালের অস্কার প্রতিযোগিতায় সেরা শর্ট ফিল্ম ক্যাটাগরিতে জায়গা করে নিল। গর্বের মুহূর্ত দেশবাসীর জন্য। যদিও, এর আগে অভিনেত্রী সায়নী গুপ্তর ছবি 'শেমলেস' সিনেমাও অস্কারের দৌঁড়ে নাম লিখিয়েছিল।

তবে এবার 'নটখট' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র বিজয়ী বিদ্যা বালান। এ বারে মা-ছেলের রসায়নের গল্প ‘নটখট’ অস্কারের ‘বেস্ট শর্ট ফিল্ম’ তালিকায় অন্তর্ভুক্ত হল। 

কেবল অভিনয় নয়, এই ছবি দিয়ে প্রযোজনায় হাতে খড়ি হল বিদ্যা বালনের। শান ব্যাস পরিচালিত ৩৩ মিনিটের এই ছবির প্রিমিয়ার হয় ‘ট্রিবেকাস উই আর ওয়ান: গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল'এ।

সেরা শর্ট ফিল্ম ক্যাটাগরিতে বিদ্যা বালনের এই শর্ট ফিল্মের নাম আসতেই,‘আরএসভিপি মুভিস’এর অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করে এই সুখবর দিয়ে ক্যাপশনে লেখা হয়, "আমরা এই ছবিটিকে পৃথিবীর প্রতিটি কোণায় পৌঁছে দিতে পেরেছি। ছবির গল্পের মাধ্যমে জানাতে চেয়েছি, সমাজে বদল আনতে হলে তার প্রথম পদক্ষেপ নিজের বাড়ির ভিতরে হওয়া উচিত। ২০২১ সালেক অস্কারের প্রতিযোগিতায় নাম লেখাতে পেরে আমরা খুব খুশি।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster