৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

হারিয়ে গেল 'স্বপ্নের দিন', পরলোকে 'কালপুরুষ'

প্রয়াত বর্ষীয়ান চিত্র-পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত
Buddhadeb Dasgupta Bengali News
বুদ্ধদেব দাশগুপ্ত ~Facebook@RajChakraborty
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১০ জুন ২০২১
শেষ আপডেট: ১০ জুন ২০২১ ১০:৪৬

আজ, ১০ই জুন ২০২১, প্রয়াত হলেন বর্ষীয়ান চিত্র-পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। দক্ষিণ কলকাতায় নিজ বাসভবনে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পাঁচ বারের জাতীয় পুরস্কারজয়ী পরিচালক। মৃত্যুকালে ওঁনার বয়স হয়েছিল ৭৭ বছর। বেশ কিছুদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন তিনি। চলছিল ডায়ালিসিস।

শ্রেষ্ঠ ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নেয় তাঁর 'বাঘ বাহাদুর', 'চরাচর', 'লাল দরজা', 'মন্দ মেয়ের উপাখ্যান' ও 'কালপুরুষ'। পরিচালক হিসেবে তাঁর 'উত্তরা' ও 'স্বপ্নের দিন' ছবি ভূষিত হয় জাতীয় পুরস্কারে। অনন্য স্ক্রিন-প্লে প্রদর্শনে 'ফেরা' ছবির জন্য এবং 'ফিচার ফিল্ম' বিভাগে জাতীয় পুরস্কার পায় তাঁর 'দূরত্ব' ও 'তাহাদের কথা'। দেশের বাইরে বিদেশেও যেমন ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল, বার্লিন ইন্টারন্যশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, লোকার্নো চলচ্চিত্র উৎসবেও তাঁর ছবি নানা সময়ে নানা বিভাগে শ্রেষ্ঠত্বের খেতাবজয়ী।

আট ও নয়ের দশকে বাংলার চলচ্চিত্রে 'থিয়েটার অব অ্যাবসার্ড' ও 'এক্সিস্টেনশিয়ালিসম'- কে ভর করে চিন্তাচেতনার আধুনিকতা ও পাশ্চাত্য বিশ্বের সাথে বাংলার ভাবধারার মিশেল ঘটেছিল বুদ্ধদেব দাশগুপ্তর নির্মাণে। ওঁনার প্রয়াণে বাংলা তথা বিশ্ব চলচ্চিত্র জগত এক অপূরণীয় ক্ষতির মুখে। 'পরিদর্শক' তাঁর আত্মার শান্তি কামনা করে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster