৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

'স্যাম বাহাদুর' ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে ফতিমা! শুরু হল কঙ্গনার সঙ্গে তুলনা

'ইন্দিরা' দ্বৈরথ! কঙ্গনার সঙ্গে পাল্লা দেবেন 'দঙ্গলকন্যা ফতিমা!
Fatima Aamir Bengali News
instagram.com/fatimasanashaikh
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৩ ২০:৫০

সদ্য মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত 'স্যাম বাহাদুর' (Sam Bahadur) ছবির ট্রেলার। ট্রেলার মুক্তির পর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা গেছে 'দঙ্গল' খ্যাত অভিনেত্রী ফতিমা সানা শেখকে (Fatima Sana Shaikh)। প্রসঙ্গত অন্য একটি ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে (Kangana Ranaut)। তাই ফতিমার চরিত্রটি প্রকাশ্যে আসার পরে শুরু হয়েছে তুলনা।

মেঘনা গুলজর (Meghna Gulzar) পরিচালিত 'স্যাম বাহাদুর' ছবিটি গড়ে উঠেছে স্যাম মানেকশরের (Sam Manekshaw) জীবনীকে কেন্দ্র করে। নাম ভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল (Vicky Kaushal)। প্রথম থেকেই তিনি ভারতীয় মুক্তি যোদ্ধা স্যাম মানেকশরের চরিত্রে নজর কেড়েছিলেন। তাঁর স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা (Sanya Malhotra)। প্রসঙ্গত, তাঁকে এবং ফতিমাকে দুই বোনের চরিত্রে দেখা গিয়েছিল 'দঙ্গল' ছবিটিতে।

খুব শীঘ্রই মুক্তি পাবে ইন্দিরা গান্ধীর আত্মজীবনী অবলম্বনে তৈরি 'ইমারজেন্সি' (Emargency) ছবিটি। মুখ্য ভূমিকায় অভিনয় ছাড়াও পরিচালনার দায়িত্বে স্বয়ং কঙ্গনা রানাওয়াত। বছর কয়েক আগে ইন্দিরা গান্ধীর চরিত্রে তিনি প্রকাশ্যে আসতেই মুগ্ধ হয়েছিলেন নেট নাগরিকরা। ফতিমাকে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখে তাই স্বাভাবিকভাবেই শুরু হয়েছে তুলনা। বোঝাই যাচ্ছে, ফতিমা দাঁড়িয়েছেন যথেষ্ট 'চ্যালেঞ্জ' এর মুখে। দুজনেই তুখোড় অভিনেত্রী, ইন্দিরা চরিত্রটিকে দুজনেই স্বতন্ত্রভাবে প্রতিষ্ঠিত করারই চেষ্টা করবেন। তবে কে থাকবেন এগিয়ে, তার জন্যও প্রহর গুনছেন সমালোচকের দল। 'ইমারজেন্সি' এবং 'স্যাম বাহাদুর' মুক্তি পাবে যথাক্রমে ২৪ নভেম্বর এবং পয়লা ডিসেম্বর।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster