১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

'মিসিং' উন্মেষ গাঙ্গুলীর খোঁজ পাওয়া যাবে "Nehru's Speech" এ!

স্বাধীনতা দিবসের প্রাক্কালে চমক দিলেন 'বাঁকুড়া মিমস' খ্যাত উন্মেষ, আসছে তাঁর অভিনীত স্বল্প দৈর্ঘ্যের ছবি
Unmesh Bengali News
instagram.com/unmesh_ganguly
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৭ আগস্ট ২০২৩
শেষ আপডেট: ৭ আগস্ট ২০২৩ ১৬:০৬

'মিসিং' উন্মেষ গাঙ্গুলী (Unmesh Ganguly)? জনপ্রিয় ইউটিউবারের এই পোস্ট বেশ কিছুদিন আগে সাড়া ফেলেছিল সামাজিক মাধ্যমে। খুব শীঘ্রই সেই কারণ স্পষ্ট হবে অনুগামীদের কাছে। আগামী ১৫ অগস্ট, উন্মেষ অভিনীত একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি আসতে চলেছে ইউটিউবে। প্রণয় দাশগুপ্ত (Pronoy Dasgupta) পরিচালিত "Nehru's Speech" এ অভিনয় করেছেন 'বাঁকুড়া মিমস' খ্যাত উন্মেষ। সেই খবরই শনিবার নিজের সামাজিক মাধ্যমে জানালেন সকলের প্রিয় 'ঘোতন'।

হোক না বাঁকড়ি ভাষা, সেই ভাষাতেই নিজের 'সেন্স অফ হিউমার' দিয়ে সারা বাংলার মানুষকে এক সুতোয় বেঁধেছেন উন্মেষ। 'বাঁকুড়া মিমস' (Bankura Memes) ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই, এমন মানুষ কম। ঘোতন বা টুকাই থেকে শুরু করে যদু মাস্টার, প্রতিটি চরিত্রে তাঁর সাবলীল অভিনয়ে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। এই মুহূর্তে তাঁর ইউটিউব চ্যানেল ছাড়াও, বেশ কিছু অন্য প্রজেক্ট নিয়ে ব্যস্ত উন্মেষ। করছেন একাধিক ছবিতে অভিনয়। খুব শীঘ্রই তাঁর অভিনীত "Nehru's Speech" সম্প্রচারিত হতে চলেছে ইউটিউবে। কিছুদিন আগেই এই ছবির পোস্টার সামনে এসেছিল নেটিজেনদের।

ছবিটির নাম শুনে এটি স্বাধীনতাকেন্দ্রিক বিষয়বস্তুর ওপর নির্মিত মনে হলেও, এটি একটি প্রেমের গল্প। থাকবে বড়সর কোনও চমক। এর আগেও উন্মেষকে বেশ কিছু ছবিতে অভিনয় করতে দেখা গেছে। অভিনয়ের প্রতি বরাবরই তাঁর ঝোঁক। বলা বাহুল্য, শুধু অভিনয় নয়, পরিচালনাতেও সিদ্ধহস্ত হতে চান তিনি। "Nehru's Speech" এ তাঁর সঙ্গে অভিনয় করেছেন স্নেহা দাস (Sneha Das)। আগামী ১৫ অগস্ট, বুকপকেট প্রোডাকশনের ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাবে এই ছবিটি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster