১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

নাসিফের ভিডিয়োতে শুভায়ন চন্দ্রের ছোঁয়ায় অন্য স্বাদ পেল নেটিজেনরা

ভিডিয়োর সংলাপ বা গল্প যেমনই হোক, VFX এর জাদুতে কার্যত মন মজেছে ভক্তদের
Nasif 1 Bengali News
facebook.com/nasifakhtarbengali
shreya-saha
শ্রেয়া সাহা
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩০

পুরাণ এবং ফ্যান্টাসির আদলে তৈরি হওয়া আলিয়া-রণবীর অভিনীত ব্রহ্মাস্ত্র (Brahmastra) মুক্তি পেয়েছে চলতি মাসে। অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায় এবং শাহরুখ খানের উপস্থিতিও দেখা গিয়েছে এই ছবিতে। মুক্তির তৃতীয় শুক্রবার একলাফে ২৪০ শতাংশ আয় বেড়েছিল এই ছবির। সূত্রের খবর, জাতীয় সিনেমা দিবসে ‘ব্রহ্মাস্ত্র’র ১৫ লক্ষ টিকিট বিক্রি হয়েছিল দেশজুড়ে। বর্তমানে ব্রহ্মাস্ত্র সগৌরবে প্রেক্ষাগৃহে চললেও, কম ট্রোল হননি শিবা এবং ইশা। ছবির গল্প নিয়ে ট্রোল হয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। কাজেই, 'ব্রহ্মাস্ত্র' এখন হট টপিক বৈকি!

গত ৯ সেপ্টেম্বর এই ছবি মুক্তি পেলেও, তার আগে দিয়েই চলছে ট্রোলিং। মিমস থেকে ভ্লগিং, কতই না কী। ইউটিউব ভ্লগিংয়ের দুনিয়াতেও একই কান্ড। তবে দেরিতে হলেও ব্রহ্মাস্ত্র নিয়ে ভ্লগ বানাতে ভোলেননি পশ্চিমবঙ্গের জনপ্রিয় ইউটিউবার নাসিফ আখতার।

আজ প্রকাশ্যে এল নাসিফের ভিডিও। বাংলা ইউটিউব কমিউনিটিতে এত সুন্দর এডিটিং-ভিএফএক্সের ব্যবহার কার্যত অন্য মাত্রায় নিয়ে গেল ভিডিয়োর মোর। ভিডিওর সংলাপ বা গল্প যেমনই হোক, VFX এর জাদুতে কার্যত মন মজেছে ভক্তদের। বলাবাহুল্য, দিন কয়েক আগেই গ্রাফিক্স আর্টিস্ট শুভায়ন চন্দ্র জানিয়েছিলেন নাসিফ আখতারের পরবর্তী ভিডিয়োতে VFX এর দায়িত্ব সামলাচ্ছেন তিনি। সপ্তাহ না ঘুরতেই এল ভিডিও। আপাতত নাসিফের ভিডিয়োতে শুভায়নের ছোঁয়ায় যেন অন্য স্বাদ পেল নেটিজেনরা।

ভিডিও আপলোড করলেও, এত সুন্দর এডিটিংয়ের পিছনে হাত কার? এ বিষয়ে নিজের ভিডিওর ডেসক্রিপশন বক্সে বিস্তারিত কিছুই জানাননি নাসিফ। এ বিষয়ে অনেকেই কমেন্টে ক্ষোভ উগরে দিতেই, ভিডিও আপলোড করার ছ'ঘন্টা পেরিয়ে যেতে দেখা মিলল "CREDIT"।

Nasif roast 2 Bengali News
-

অন্যদিকে একাংশের অভিযোগ, হিন্দু ধর্মের অবমাননা করে এমন ভিডিও বানিয়েছেন নাসিফ।

Nasif Akhtar roast Bengali News
-

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster