২ নভেম্বর, ২০২৬
বিনোদন

অসুস্থ পাপন, ছেলের পরিচর্যায় গর্বিত বাবার আবেগতাড়িত বার্তা সামাজিক মাধ্যমে

অসুস্থতার কারণ খোলসা করেননি জনপ্রিয় গায়ক
Papon Bengali News
instagram.com/paponmusic

গত শুক্রবার একটি পোস্ট সামাজিক মাধ্যমে (Social Media) আলোড়ন সৃষ্টি করে। দেখা যায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন অংগরাগ মহন্ত (Angaraag Mahanta), ওরফে পাপন (Papon)। সামাজিক মাধ্যমে তাঁর এই 'লড়াই' এর অভিজ্ঞতার কথা অনুগামীদের সঙ্গে ভাগ করে নিলেও, অসুস্থতার কারণ সম্পর্কে জানাননি জনপ্রিয় গায়ক (Famous Singer)। তেরো বছর বয়সী ছেলে পুহরের (Puhor) পরিচর্যায়, তিনি যে গর্বিত এবং সুস্থ বোধ করছেন, সেই আভাসটুকুই পেয়েছেন নেটিজেনরা।

"মোহ মোহ কে ধাগে" (Moh Moh Ke Dhaage) খ্যাত গায়ক পাপন অসুস্থ। ভর্তি হয়েছেন হাসপাতালে। কোনওকালেই নিজের ব্যক্তিগত সমস্যার কথা জনমাধ্যমে প্রকাশ করতে স্বচ্ছন্দ নন তিনি। এক্ষেত্রেও ছিলেন না। কিন্তু তাঁর একরত্তি সন্তানের পরিচর্যা তাঁকে গর্বিত করে তুলেছে। সামাজিক মাধ্যমে ছেলে পুহরের সঙ্গে একটি ছবি দিয়ে পাপন লেখেন, আমাদের জীবনে ছোট ছোট লড়াইগুলো আমাদের নিজেদেরকেই লড়তে হয়। কিন্তু শুক্রবার রাতের ঘটনাটি তিনি তাঁর অনুগামীদের সঙ্গে না ভাগ করে পারছেন না। তিনি অসুস্থ থাকাকালীন, তাঁর সন্তান তাঁকে সঙ্গ দিয়েছেন। ঠিক যেভাবে গায়ক নিজে তাঁর অসুস্থ মা-বাবার খেয়াল রাখতেন রাত জেগে, তাঁর সন্তান পুহরও সেই পথই অবলম্বন করেছেন। বাবা হিসেবে তাই তিনি যারপরনাই গর্বিত।

প্রায়ই ছেলের সঙ্গে গায়কের আদুরে রসায়নের সাক্ষী হয় নেট-পাড়া। গত বিশ্বকাপে তাঁরা একসঙ্গে পাড়ি দেন সুদূর কাতারে। সামাজিক মাধ্যমে তাঁর করা এই সাম্প্রতিক পোস্টে অনুগামীরা যেমন চিন্তিত হয়েছেন, তেমনই তেরো বছরের পুহরের বাবাকে আগলে রাখার বিষয়টিতেও মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। বাবা এবং ছেলের জন্য, সকলেই শুভ কামনা জানিয়েছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss