১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

তোমার জন্য পরিবারের সম্মান নষ্ট হয়েছে, রাজকে দেখে ফের চিৎকার শিল্পার

সবই তো ছিল আমাদের কাছে, কী দরকার ছিল এসব করার? রাজকে প্রশ্ন শিল্পার
Shilpa Raj Bengali News
instagram.com/theshilpashetty,/rajkundra9
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জুলাই ২০২১
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৯:২৭

গত ১৯ জুলাই পর্ন ছবি তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রাকে (Raj Kundra)। মঙ্গলবার রাজকে ম্যাজিস্ট্রেট কোর্টের তরফে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। বয়ান নেওয়া হয়েছে অভিনেত্রীর। তবে এই মুহূর্তে মুম্বাইয়ের আর্থার রোড জেলেবন্দি শিল্পা শেট্টির স্বামী। বর্তমানে ছ'ঘণ্টা তল্লাশি চলেছে রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির জুহুর বাড়িতে।

তবে এবার পুরোপুরিভাবে মানসিক ভাবে ভেঙে গিয়েছেন শিল্পা শেট্টি। স্বামীর গ্রেফতারির পর এবার প্রথম বার নিজের স্বামীকে দেখে নিজেকে সামলাতে পারেননি শিল্পা। একেবারে ভেঙে পড়লেন। রাগে নয়, বরং ক্ষোভে। এমনটাই জানা গেল পুলিশ সূত্রে।

সূত্রের দাবি, শিল্পা রাজকে দেখেই চিৎকার করে বলেন, ‘‘তোমার পর্ন ব্যবসার জন্য পরিবারের নাম খারাপ হচ্ছে!’’ আর রাজ তাঁর উত্তরে জবাব দেন, ‘‘আমি পর্ন বানাইনি। সবই যৌন উদ্দীপক ছবি।’’ এরপরেই শান্ত হন তিনি। কাঁদতে কাঁদতে বলতে থাকেন, ‘‘সবই তো ছিল আমাদের কাছে। কী দরকার ছিল এসব করার?" প্রসঙ্গত, পর্ন-কাণ্ডে শিল্পাকে ইতিমধ্যে দু’বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু জোগাড় হয়নি কোনও প্রমাণ। জাতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের পরে শিল্পা খুবই ভেঙে পড়েছিলেন। তাঁকে শান্ত করতে অবশেষে অপরাধ দমন শাখার আধিকারিকদের দম্পতির কথার মধ্যে হস্তক্ষেপ করতে হয়।

এএনআই সূত্রে খবর, "জিজ্ঞাসাবাদের সময় কান্নায় ভেঙে পড়েছিলেন শিল্পা। রাজ এবং শিল্পার মধ্যে খুব বড় বাকবিতণ্ডা হয় সেই সময়। শিল্পা চিৎকার করে তাঁকে জিজ্ঞাসা করেছিলেন যে এই জাতীয় কাজ করার প্রয়োজন কী এবং তিনি কেন এসব করেছেন। অভিনেত্রীকে শান্ত করার জন্য অপরাধ দমন শাখাকে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছিল।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster