১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

ব্যতিক্রম সৌরভ! অবলা প্রাণীদের সুবিধার্থে কাতর আর্জি রাখলেন জনগণের কাছে

ঝড়ের আগে যেমন সকলেই বন্যাপ্রবণ এলাকার মানুষের কথা ভাবছেন, সেই সময় কিছুটা অন্য ধাঁচে মানুষকে মানবিক হতে অনুরোধ করলেন সৌরভ
Sourav Das - square Bengali News
সৌরভ দাস facebook.com/iamsaaurav
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মে ২০২১
শেষ আপডেট: ২৯ মে ২০২১ ১৫:৩৫

ধেঁয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’ (Cyclone Yaas)। ইতিমধ্যেই রাজ্যজুড়ে শুরু হয়েছে দুর্যোগ। পরিস্থিতি মোকাবিলার সব রকম চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার (West Bengal State Government)। এই পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে বারংবার এগিয়ে এসেছেন অধিকাংশ তারকারা। ঝড়ের সময় কী করবেন, কী করবেন না, বিপদে পড়লে কোথায় যাবেন এমনকি কেউ কেউ তো ফ্লাড সেন্টার থেকে শুরু করে শুকনো খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন জনসাধারণের কাছে।

তবে বরাবরই ব্যতিক্রম জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস (Saurav Das)। বলাবাহুল্য, তাঁর চিন্তা-ভাবনা এমনকি যুক্তি কিছুটা অন্য ধাঁচের। ঝড়ের আগে যেমন সকলেই বন্যাপ্রবণ এলাকার মানুষের কথা ভাবছেন, সেই সময় কিছুটা অন্য ধাঁচে মানুষকে সচেতন করলেন সৌরভ। অবশ্যই তিনি মানুষদের সতর্ক থাকার কথাও বলেছেন, আতঙ্কিত হতে মানা করেছেন। তবে তার পাশাপাশি সৌরভ বললেন তাদের কথা, যাদের নিয়ে আমরা মাথাটা একটু কম ঘামাতে পারলেই ভালোবাসি। কারণ তারা বলতে পারেনা নিজেদের সুবিধা, অসুবিধার কথা। আর তাদের জন্যই সৌরভ বললেন, "আমরা জানি আর কিছুক্ষণের মধ্যেই ঘূর্ণিঝড় আসতে চলেছে। এবং আগের বছর আমফানের কবলে আমরা সকলেই পড়েছিলাম। তাই এবার মানুষ কিছুটা হলেও সতর্ক, কী করতে হবে আর কী করতে হবে না। তবে রাস্তায় যারা থাকে পশুপাখিরা, তারা কিন্তু জানে না কিছু। তারা কথা বলতেও পারে না। সেক্ষেত্রে একটাই আর্জি, দয়া করে যদি পারেন তাহলে কিছুক্ষণের জন্য ওদের আশ্রয় দিন। গ্যারেজ, সিঁড়ির ঘড় কিংবা পার্কিং প্লেসে ওদের থাকতে দেন তাহলে খুব ভালো হয়। যেমন আমি ঠিক করেছি পার্কিং স্পেসে ওদের (কুকুর) আমি নিয়ে যাব।"

এর পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যে সৌরভের বার্তা, "আপনারা সাবধানে থাকুন। পরিবারের মানুষদেরও সাবধানে রাখুন। প্রত্যেকে ঘরের ভিতরে থাকুন। রাস্তায় বেরোনোর তো প্রশ্নই উঠছে না। বিদ্যুতের খুঁটির কাছে কোনও ভাবেই যাবেন না। সতর্ক থাকার জন্য যা যা নির্দেশ দেওয়া হচ্ছে, সেগুলো দয়া করে মেনে চলুন।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster