১১ অক্টোবর, ২০২৬
বিনোদন

শাহরুখ-সলমন-মালাইকার জন্য রাঁধলেও করণের জন্য রাঁধতে নারাজ করিনা, অকপটে বললেন সে কথা

সিনেমা ছেড়ে এবার সেলেবদের জন্য হালিম-চিকেন রোস্ট-বিরিয়ানি বানাবেন করিনা কাপুর খান!
Kareena-saif2 Bengali News
করিনা-সইফ ছবি সংগৃহীত
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২১ ১৬:৪৩

নেহা ধুপিয়া থেকে মালাইকা আরোরা, শাহরুখ থেকে সলমন সকলের জন্য নিত্যনতুন রান্না করবেন করিনা কাপুর খান। তবে সেই তালিকা থেকে বাদ করণ জোহর! অকপটে করিনা সাফ জানিয়ে দিলেন, সকলের জন্য রান্না করলেও করণের জন্য তিনি রান্না করবেন না, কিন্তু কেন?

সম্প্রতি ‘স্টার্স ভার্সেস ফুড’ নামের এক কুকিং শো'য়ে দেখা যাবে করিনাকে। 

সেই শো'এর তরফে প্রকাশ্যে এসেছে একটি প্রোমোশনাল ভিডিও, যেখানে করিনা বলেন, বলিউডে তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের জন্য তিনি নিজের হাতে রান্না করবেন। সেই তালিকায় আছেন শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খান (Salman Khan), মালাইকা আরোরা (Malaika Arora), নেহা ধুপিয়া (Neha Dhupia), সোনাম কাপুর (Sonam Kapoor), করিশ্মা কাপুর (Karisma Kapoor), সৈয়ফ আলি খান (Saif Ali Khan)।

করিনা বলেন, তিনি সৈয়ফকে চিকেন রোস্ট ও রোস্ট আলু রেঁধে খাওয়াতে চান। কারণ সইফ এরকম স্বাস্থ্যকর খাবার খেতে চান, তাই তাঁর জন্য তাঁরই পছন্দের খাবার। অন্যদিকে নেহা ধুপিয়াকে বার্গার এবং সোনামকে মিষ্টি বানিয়ে খাওয়াতে চান করিনা।

এরপরেই করিনা বলেন, করিশ্মার জন্য তিনি মটন বিরিয়ানি বানাবেন। শাহরুখের জন্য তিনি তন্দুরি চিকেন বানানো শিখবেন। কারণ করিনার মতে, শাহরুখ তন্দুরি চিকেন ছাড়া আর কিছু খেতে চাইবেন না। অপরদিকে সলমন লখনৌয়ের খাবার বিশেষ পছন্দ করেন বলেই করিনা উল্লেখ করে বলে, সলমনের জন্য হালিম থাকবেই।

এরপরেই নিজের ছেলের কথা উঠতেই করিনা বলেন, একজন তো সারাদিন দুধ খায়। অন্যজন অর্থাৎ তৈমুর নাকি সব সময় কেক, চকোলেট এসব খাওয়ার জন্যই বায়না করছে, যার জন্য চিন্তা হয় করিনার।

তবে এত খাবারের তালিকার মাঝে বাদ করিনার পছন্দের করণ! কিন্তু কেন? এ বিষয়ে করিনা বলেন, 'করণ সব সময় ডায়েট করে। তাই ওর জন্য কিছু বানাব না, গল্প করতে করতেই আড্ডা দেব।'

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
৯ জুলাই

ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স

Rajkumar Rao wedding
৩০ জুন

কবে শুভমুক্তি? কী জানালেন পরিচালক রূপন মল্লিক?

Rupan Ankita
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
১৬ মে

অপ্রীতিকর মন্তব্যের জেরে রোষের মুখে পড়তে হয় সোনু নিগমকে

Sonu Nigam
২০ এপ্রিল

প্রশ্ন "ইয়ালিনি কোথায়?" রাজ-শুভশ্রীর বদলে চিন্তার ভাঁজ উঠেছে নেটপাড়ায়

Raj Subhashree LA film
৫ এপ্রিল

মাতৃমূর্তির সামনেই হাতজোড় করে বসে আরাধনায় ব্যস্ত অভিনেত্রী

Subhashree Annapurna
২৯ মার্চ

গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার

bhamini-poster